ইমনকে ঠাস করে চড় মারতে চান তিনি! এমনই হুমকি দিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার হয়তো ভাবছেন এই দু’জনের মধ্যে তো বেশ ভালোই সম্পর্ক ছিল। তাহলে এমন কী হলো যে ইমনকে চড় মারতে চাইছেন রচনা? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই জানা যাক।
আসলে কিছুদিন আগে ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে হাজির হয়েছিলেন ইমন। সেখানে তিনি জানিয়েছিলেন তিনি বাড়িতে কোনো কাজই করেন না। তার শ্বশুরবাড়ি থেকে দু’বেলা ফ্ল্যাটে খাবার চলে আসে। এমনকি তার বাবা এসে বাজার করে দিয়ে যান, জল পর্যন্ত এনে দিয়ে যান।
যদি তার বাড়িতে অতিথি আসে তবেই বাইরে বেরোন চাল, ডাল বা অন্যান্য জিনিস কিনতে। এই বিষয়ে ইমন বলেন, ‘আমি এখনো ছোট, তাই কিছু করি না। যখন বড়ো হবো তখন আমি সবই করবো।’ এই কথা শোনার পর হাসতে হাসতে রচনা বলেন, ‘ঠাস করে চড় মারবো। কবে দায়িত্ব নিবি?’
আসলে মজার ছলে এই কথা তিনি ইমনকে বলেছেন। অন্যদিকে সেদিন মঞ্চে উপস্থিত ছিলেন ইমনের ঘনিষ্ঠ বান্ধবী মানালি। তিনিও ইমনের সম্পর্কে অনেক অজানা তথ্য ফাঁস করে দেন এই মঞ্চে। আসলে বড্ড আদরের মেয়ে ইমন। তাকে কোনোদিনই কোনো কাজ করতে হয় না।
এমনকি শ্বশুরবাড়িতে যাওয়ার পরেও কিছু করতে হয় না। তার স্বামী নীলাঞ্জন ঘোষ সবসময় তাকে আগলে আগলে রাখেন। যে বিষয়টি বারবার তিনি বলেছেন প্রকাশ্যে। এছাড়া তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলেও বিষয়টি স্পষ্ট বোঝা যায়।
আরও পড়ুন,
*‘তোদের ছাড়া বাঁচবো না’, বর নীলাঞ্জন নন, কাদের উদ্দেশ্যে এমন লিখলেন ইমন চক্রবর্তী?

Hello, I am BB. I have been working in blogging for more than four years.