তীক্ষ্ণ বুদ্ধি, অসাধারণ বাকপটুতা আর ঝুঁকি নেওয়ার সাহস—সব গুণ থাকা সত্ত্বেও কিছু মানুষ কেন বারবার প্রেমে ব্যর্থ হন? সংখ্যাতত্ত্ব বলছে, এর নেপথ্যে লুকিয়ে থাকতে পারে জন্মতারিখের রহস্য। সংখ্যাতত্ত্ব অনুসারে জন্মতারিখের অঙ্ক বিশ্লেষণ করে ব্যক্তির চরিত্র, কর্মজীবন, প্রেমজীবন এমনকি জীবনের গতিপথ সম্পর্কেও গুরুত্বপূর্ণ আভাস পাওয়া যায়।
সংখ্যাতত্ত্বে কোনও ব্যক্তির জন্মদিনের তারিখ যোগ করলে যে একক সংখ্যা পাওয়া যায়, তাকেই বলা হয় মূলাঙ্ক। এই মূলাঙ্ক ব্যক্তির ব্যক্তিত্ব ও জীবনের নানা দিককে প্রভাবিত করে। সেই বিচারে যাঁদের জন্ম মাসের ৫, ১৪ অথবা ২৩ তারিখে, তাঁদের মূলাঙ্ক হয় ৫।
মূলাঙ্ক ৫-এর অধিপতি গ্রহ বুধ। বুধ হল বুদ্ধিমত্তা, যুক্তিবোধ, যোগাযোগ ক্ষমতা ও কৌতূহলের প্রতীক। তাই এই মূলাঙ্কের জাতকেরা স্বাভাবিকভাবেই তীক্ষ্ণ মেধার অধিকারী হন। জটিল পরিস্থিতি দ্রুত বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া তাঁদের অন্যতম বড় শক্তি। নতুন কিছু শেখা, নতুন পথে হাঁটা এবং ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে তাঁরা পিছপা হন না।
এই গুণগুলির জন্য মূলাঙ্ক ৫-এর ব্যক্তিরা ব্যবসা, স্টার্টআপ, বিপণন, যোগাযোগ কিংবা বুদ্ধিনির্ভর পেশায় সহজেই সাফল্য অর্জন করেন। তাঁদের বুদ্ধিদীপ্ত পরিকল্পনা ও সাবলীল কথাবার্তা কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরে আলাদা করে নজর কাড়ে। নিজের বক্তব্য দিয়ে যে কাউকে প্রভাবিত করার ক্ষমতা তাঁদের সহজাত।
কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও প্রেমের ক্ষেত্রে এখানেই শুরু হয় সমস্যার সূত্রপাত। সংখ্যাতত্ত্ব বলছে, মূলাঙ্ক ৫-এর জাতকেরা স্বভাবগতভাবেই অত্যন্ত চঞ্চল এবং স্বাধীনচেতা। একঘেয়েমি তাঁদের সবচেয়ে বড় শত্রু। সম্পর্ক যখন ধীরে ধীরে স্থির ও নিয়মবদ্ধ হয়ে ওঠে, তখনই তাঁরা অস্বস্তি অনুভব করতে শুরু করেন।
সম্পর্কে নতুনত্বের অভাব, আবেগের স্থায়িত্ব বা এক ধরনের বাঁধাধরা রুটিন মূলাঙ্ক ৫-এর মানুষদের ক্লান্ত করে তোলে। ফলে সঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়ে, ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং অনেক ক্ষেত্রেই সম্পর্ক ভেঙে যায়। তাঁরা প্রেমে পড়তে পারেন সহজেই, কিন্তু সেই প্রেম দীর্ঘদিন ধরে আগলে রাখাই তাঁদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সংখ্যাতত্ত্বের বিচারে তাই বলা হয়, মূলাঙ্ক ৫-এর জাতকদের প্রেমভাগ্য খুব একটা মসৃণ নয়। তবে আত্ম-উপলব্ধি এবং নিজের স্বভাব বুঝে যদি তাঁরা ধৈর্য ও স্থিরতার চর্চা করেন, তাহলে প্রেমেও সাফল্য পাওয়া অসম্ভব নয়। কারণ বুদ্ধি যেখানে আছে, সেখানে সচেতন সিদ্ধান্ত নিলেই বদলাতে পারে জীবনের গতিপথ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.