Shreya: সাদা লেহেঙ্গায় অনন্য রূপে ধরা দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। তাঁকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। আসলে সময় যত এগোচ্ছে, এই শিল্পীর সৌন্দর্য্য যেন ক্রমাগত বেড়েই চলেছে। একদিকে যেমন তাঁর অসাধারণ সংগীত দক্ষতা, অন্যদিকে সাজগোজের প্রতিও রয়েছে বিশেষ আগ্রহ।
তাই সোশ্যাল মিডিয়ায় তাঁর অজস্র ছবি লক্ষ্য করা যায়। বেশিরভাগ সময় তাঁকে ভারতীয় পোশাকে দেখা যায়, যা ভক্তরা অত্যন্ত পছন্দ করেন। সম্প্রতি তেমনই একটি সাদা লেহেঙ্গায় ধরা দিয়েছেন তিনি, তবে তাতে ছিল খানিকটা পাশ্চাত্য বা ‘ওয়েস্টার্ন’ ছোঁয়া।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন যে, তিনি তাঁর নিজ জ্যোতিতে উজ্জ্বল। বাস্তবেও তাই; মানানসই পোশাক ও মেকআপে তাঁকে ভীষণ সুন্দরী লাগছিল। ছবিগুলো পোস্ট করতেই কমেন্ট বক্সে জমা হয়েছে অজস্র প্রশংসাসূচক মন্তব্য।
অনুরাগীরা যেমন তাঁর রূপের প্রশংসা করেছেন, তেমনই তাঁর গানের মুগ্ধতা প্রকাশ করতেও ভোলেননি। এই পোশাকটি মূলত জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর একটি বিশেষ পর্বের জন্য পরেছিলেন তিনি। সেখানে মকর সংক্রান্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের কারণেই শিল্পীকে এই সাজে দেখা গিয়েছে।
উল্লেখ্য, ইন্ডিয়ান আইডলের প্রতিটি পর্বের আগে শ্রেয়াকে ফটোশ্যুট করতে দেখা যায়, যা তিনি সকলের সাথে শেয়ার করেন। এছাড়া বিভিন্ন গানের দৃশ্য এবং পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট করেন তিনি।
#Shreya #Indianidol

Sudeshna has been writing entertainment reports since 2021.