প্রায় দুই দশক আগে সন্তান প্রসবের সময় অস্ত্রোপচার করা হয়৷ আর সেইসময় সিরিঞ্জের একটি সূচ এক মহিলার দেহের মধ্যে থেকে যায়। ঘটনার ১৮ বছর পর তলপেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি৷ অবশেষে এক্স রে করার পর তিনি জানতে পারেন প্রসবের অস্ত্রোপচারের সময় তার শরীরের মধ্যে রয়ে গিয়েছিল একটি সিরিঞ্জের সূচ। এই ঘটনায় ওই মহিলা যেমন বিস্মিত হয়েছেন তেমনই সকলে এই ঘটনা জানতে পারার পর বিস্মিত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের নারাথিওয়াটে। ওই মহিলা সম্প্রতি পেভিনা ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড উইমেন-এ অভিযোগ দায়ের করে সাহায্য প্রার্থনা করেছেন। সংস্থাকে ওই মহিলা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গত ১৮ বছর আগে। ওই মহিলা জানান, তার অস্ত্রোপচারের সময় এক নার্স ভুলবসত তার শরীরের ভিতর সিরিঞ্জের সূচ ফেলে দেন।
সেইসময় চিকিৎসকেরা সেই সূচ বের করতে চেষ্টা করলেও সফল হননি। সেইসময় ওই মহিলার অত্যাধিক মাত্রায় রক্তক্ষরণ হচ্ছিল। তাই তড়িঘড়ি চিকিৎসকেরা সেলাই শুরু করে দেন। এরফলে সিরিঞ্জের সূচটি যৌনাঙ্গেই রয়ে যায়৷ কিন্তু এমন ঘটনার কথা ওই মহিলা কিছু জানতেন না। তিনি প্রায় দুই দশক ধরে তলপেটের যন্ত্রণায় ভুগতেন।
এরপর সেই ব্যথা সহ্য করতে না পেরে এক চিকিৎসকের পরামর্শ নেন। কিন্তু চিকিৎসকেরা বারবার চেষ্টা করেও অস্ত্রোপচারে সূচটি বের করার চেষ্টা করলেও সফল হননি। এরফলে ওই মহিলাকে প্রতি মাসে চার বার করে হাসপাতালে যেতে হত। এমন চলতে থাকার পর তার খরচ চালানো আর সম্ভব হচ্ছে না।
স্বাস্থ্য বিমার সমস্ত টাকা তার শেষ হয়ে গিয়েছে। এরপর তিনি পেভিনা ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড উইমেন-এর কাছে অভিযোগ করেন। যদিও সেই হাসপাতালে বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ ওই মহিলা নেননি৷

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.