আর মাত্র ১ মাসের মধ্যেই আরও দীর্ঘায়িত হতে চলেছে কলকাতার মেট্রো মানচিত্র। ঘোষণা সাংসদ তথা ‘কলকাতা মেট্রো যাত্রী পরামর্শদাতা কমিটি’র সদস্য শমীক ভট্টাচার্যের!
বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য জানিয়েছেন, নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পের প্রায় অর্ধেকটাই মে মাসে খুলে যেতে চলেছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে রেল মন্ত্রকের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
গত সোমবার ওই নবনির্মিত মেট্রো প্রকল্প পরিদর্শনের পর শমীক ভট্টাচার্যের দাবি, ওই পথে যাত্রী পরিবহণ শুরু হতে এক মাসও বাকি নেই।
কলকাতার ‘ব্লু লাইনে’র সাথে উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসতকে যুক্ত করার কথা ‘ইয়েলো লাইনে’র। আপাতত বারাসত পর্যন্ত না হলেও বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনের যাত্রী পরিষেবা চালু হতে চলেছে।
মেট্রো সূত্রে আগেই জানা গিয়েছে, জয়হিন্দ স্টেশন পর্যন্ত কাজ শেষ। সম্প্রতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ওই স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবা আগামী মাসেই শুরু হয়ে যাবে।
আপাতত দেরি শুধু মাত্র নিরাপত্তা কমিশনারের পরিদর্শন এবং ছাড়পত্র মেলা বাকি। সাংসদ জানিয়েছেন, আশা করছি সেটাও শীঘ্রই হয়ে যাবে। তিনি আরও জানিয়েছেন, মে মাস শেষ হওয়ার আগেই কলকাতা বিমানবন্দর মেট্রো মানচিত্রের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.