সাঁতরে কোনোমতে নিরাপদ স্থানে আসার চেষ্টা করছিলেন জ়ুবিন গার্গ, শেষ মুহূর্তেও বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি, অচৈতন্য হয়ে পড়েন তিনি। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও সেই বার্তা বহন করছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সাঁতারে নিরাপদ স্থানে আসার চেষ্টা করছেন জ়ুবিন। তাঁর চোখেমুখে স্পষ্ট ধরা পড়েছে অস্বস্তির ছাপ। অনেক কষ্টে একটি ভেলার কাছে এসে থামেন তিনি। এর পর তাঁর শরীর ছেড়ে দেয়। শ্বাসকষ্ট শুরু হয়। চৈতন্যর মতো ভাসতে থাকেন তিনি। জুবিনের পিছনে জনাপাঁচেক লোক। একাংশ অনুরাগীদের অনুমান, হয়তো এঁরা গায়কের সহযোগী দলের সদস্য।
জানিয়ে রাখা দরকার, সদ্য প্রকাশ্যে আসা এই ভিডিয়ো ঠিক কোন দিনের, তা কিন্তু এখনও স্পষ্ট নয়। ভিডিয়োটি আপাতত নেট দুনিয়ায় ভাইরাল। জুবিনের ভক্তদের অনুমান, ভিডিয়োটি গায়কের মারা যাওয়ার দিনেরই।
আরও পড়ুন,
মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার, প্রয়াত জুবিন গার্গের সম্পত্তির পরিমাণ কত ছিল?
সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে লাইফ জ্যাকেট পরেই সমুদ্রে ডুব দিয়েছিলেন গায়ক। তার পর কিছুক্ষণের মধ্যেই লাইফ জ্যাকেট খুলেফেলেন – তিনি ফিরে আসেন এবং জানান, লাইফ জ্যাকেটটি পরে তাঁর অস্বস্তি বোধ হচ্ছে। তার পরে লাইফ জ্যাকেট ছাড়াই ডুব দেন এবং ঘটে অঘটন।
গায়ক জ়ুবিনের মৃত্যুর পর বহু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। প্রথমে জানা যাচ্ছিল, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু। কিন্তু এর পরে জানা যায়, সমুদ্রের জলে সাঁতার কাটতে গিয়ে বিপত্তি ঘটে। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় গায়কের। এর পর রবিবার সিঙ্গাপুর থেকে গুয়াহাটিতে কফিনবন্দি হয়ে ফেরেন গায়ক। সেই দিন রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। দু’বার ময়নাতদন্তের পর ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয় জ়ুবিনের। তবে এখনও তাঁর অনুরাগীদের মনে ঘুরোগুড়ি করছে কয়েকটি প্রশ্ন।
আরও পড়ুন,
জুবিনের অস্থিভস্ম অনলাইনের মাধ্যমে বিলিয়ে দেওয়া হবে অনুরাগীদের, নতুন পন্থা অসম সরকারের
সলমনের পায়ে হাত দিয়ে প্রণাম যীশুর! হঠাৎ কেন এমনটা করলেন তিনি? জানুন

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.