Palmistry: হস্ত রেখা বিচার করে জানুন ব্যক্তির ব্যক্তিত্ব এবং স্বাস্থ। যে সকল জাতকের বুধ উন্নত এবং উঁচু, তাঁদের সেন্স অফ হিউমার খুবই ভালো। তাঁদের বাণী আকর্ষক, তাঁরা প্রভাবশালী বক্তা হন।
নিজের ভবিষ্যত্ জানার কৌতূহল কম বেশি সকলেরই থাকে। ভবিষ্যত্ জেনে অনেকে আশার আলো দেখতে পেয়েছেন, আবার হতাশও হয়েছেন অনেকেই। কিন্তু, কেউই চেষ্টা ছাড়েননি। নিজের হাতের রেখাই যেন ব্যক্তির কাছে সবচেয়ে রহস্যময়। হাতের আঁকা-বাঁকা রেখার সাহায্যেই ব্যক্তি জানতে চায় নিজের ভবিষ্যত্। হাতের রেখা বিচার করে জেনে নিন ব্যক্তিত্ব। হস্তরেখা বিচার করে স্বাস্থ্য সম্বন্ধেও সচেতন হওয়া সম্ভাব।
যে সকল ব্যক্তির বৃহস্পতি পর্বত বেশ উন্নত এবং বিস্তৃত হয়, তর্জনী অধিক লম্বা এবং এই আঙুলের তৃতীয় পর্বটি অন্য পর্বের তুলনায় উন্নত এবং পুষ্ট হলে এমন ব্যক্তি অত্যাধিক শক্তি সম্পন্ন এবং প্রভাবশালী হয়ে থাকেন। পাশাপাশি এঁরা বেশ ভোজন রসিকও হন। আর হাতের লালচে ভাব যদি বেশি হয়, এমন ব্যক্তি মদ্যপান করতেও পছন্দ করেন।
হাতের রেখা খুব বেশী গভীর হলে জীবনে কম-বেশি সংঘর্ষের ইঙ্গিত দিয়ে থাকে। অত্যাধিক মোটা ও গভীর রেখাও শুভ নয়। রেখা ভাঙা থাকাও অশুভ লক্ষণ।
জীবন রেখাযে সকল ব্যক্তির জীবন রেখা হাতের অন্যান্য রেখা তুলনায় সুক্ষ এবং পাতলা হয়। তারা নিজেদের জীবনকে সংঘর্ষপূর্ণ বলে মনে করেন। জীবন রেখায় গর্ত থাকলে বা দ্বীপ চিহ্ন বা ক্রস থাকলে তা ব্যক্তির স্বাস্থ্যের জন্য অশুভ সংকেত বহন করে। এই সকল ব্যক্তিরা জীবনের ঝুঁকি নেওয়াটা উচিৎ নয়। করণ এই সকল ব্যক্তি কাল্পনিক আশংকায় ভীত থাকেন। আরও পড়ুন গ্রহ দোষ কাটানোর সেরা উপায়, রান্না ঘরে রাখুন এই তিন জিনিস, হুড়মুড়িয়ে ঘরে আসবে টাকা ও পয়সা
খুব মোটা এবং বেশী গভীর জীবন রেখা স্বাস্থ্য অথবা আত্মবিশ্বাসের জন্য মোটেও ভালো নয়। এই সকল ব্যক্তিদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। নিজের স্বাস্থ্য নিয়ে এদের মন সর্বদাই খুঁতখুত করে। এরা সর্বদা নিজের ভাগ্যকে দায়ী মনে করেন। এদের মধ্যে উৎসাহ এবং স্ফূর্তি দুই’ই কম থাকে।
যদি জাতকের হাতে কোনও একটি রেখা জীবন রেখাকে কেঁটে চন্দ্রে ক্ষেত্রের ওপর থামে তাহলে সেই সকল জাতকের অন্ত্রের রোগ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে।

আর যদি কোনো রেখা জীবনরেখাকে কেটে চন্দ্র ক্ষেত্রের মধ্যেভাগ পর্যন্ত গিয়ে থেমে যায় তাহলে সেই সকল জাতকের বাত বা বায়ুজনীত রোগ হয়।
কিন্তু কোনও রেখা জীবনরেখাকে কেটে এগিয়ে গিয়ে যদি রবি ক্ষেত্রের নীচে হৃদয় রেখায় গিয়ে থামে এবং সেই স্থানে হৃদয় রেখা কাঁটা থাকে অথবা বিন্দু চিহ্ন বা দ্বীপ থাকে তাহলে সেই জাতকের হৃদরোগ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে।
আরও পড়ুন,
*Palmistry: হস্তুরেখা চিনুন, রইলো উন্নতি ও সমৃদ্ধির পাঁচটি লক্ষণ

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.