প্রকৃতির রোষে লস অ্যাঞ্জেলস্। ইতিহাসের পাতায় এটিই সবথেকে ভয়ানক অগ্নিকাণ্ড বলে জানা গিয়েছে। আগুনের রোষে ভয়ানক পরিস্থিতি। সমস্তকিছু দাবানলের গ্রাসে চলে গিয়েছে। আর সেই আগুনে জ্বলতে থাকা একাধিক বাড়ির ছবি শেয়ার করেছেন হলিউডের তারকারা। সোশ্যাল মিডিয়ায় তাদের সেই ভয়ানক ছবি দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব।
ইতিমধ্যে এমন পরিস্থিতির জন্য সেখানে জরুরী অবস্থা জারি করা হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ভয়ানক পরিস্থিতির একাধিক ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া। বুধবার গভীর রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে লস অ্যাঞ্জেলসের এই ভয়ানক রূপের ছবি শেয়ার করেছেন তিনি। দাবানলের গ্রাসে চলে গিয়েছে প্যারিস হিলটন, জেমি লি কার্টিস, ম্যান্ডি মুরের, অ্যান্থনি হপকিনস্-দের মতন তারকাদের বাড়ি।
আমেরিকার এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর উদ্বিগ্ন সকলেই। বর্তমানে আমেরিকায় পাকাপাকিভাবে বসবাস করেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। নিক্ জোনাসের সঙ্গে বিয়ে হওয়ার পর সেখানেই থাকেন তিনি। গত বুধবার বেভারলি হিলসের বাংলো বাড়ির বারান্দা থেকে তিনি অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, দাউদাউ করে চারিদিক জ্বলছে।
ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, “রাতে যেন আমরা সকলে সুরক্ষিত থাকি। এই দাবানল রুখতে যারা প্রথম থেকে লড়াই করছেন, তাদের কুর্নিশ। দিন রাত এক করে যারা কাজ করে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনবরত সাহায্য করে চলেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ।” এই দাবানলের কারণে ঘরছাড়া হয়েছেন লক্ষাধিক মানুষ। এছাড়া বিভিন্ন জায়গার বাসিন্দাদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।
এমন পরিস্থিতিতে জরুরী অবস্থা জারি করা হয়েছে। শোনা যাচ্ছে, বিখ্যাত হলিউড লেখাটিও আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত একাধিক জায়গা থেকে ৭০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমন ভয়াবহ এর আগে কখনও হয়নি লস অ্যাঞ্জেলসে।
আরও পড়ুন,
*‘..আদৌ কি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছো তুমি?’..জানুন কার উদ্দেশ্যে এমন প্রশ্ন ছুঁড়ে দিলেন আলিয়া

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.