জঙ্গির মুখ থেকে পাল্টা জবাব, তোমাকে ছেড়ে দিলাম। ‘মোদিকে গিয়ে বলো’
স্ত্রী পল্লবী এবং সন্তানদের নিয়ে মাত্র তিন দিন আগেই জম্মু ও কাশ্মীরে বেড়াতে এসেছিলেন মঞ্জুনাথ রাও। বৈসরন উপত্যকা পহেলগাঁওয়ে ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’ ভূস্বর্গ যাপনের সেই তিনদিনের বিশেষ মুহূর্তের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর স্ত্রীর পোস্ট করা একটি ভিডিওতে কাশ্মীর উপভোগের সেই সুন্দর মুহূর্ত বার বার জীবন্ত হয়ে আসছে সামাজিক মাধ্যমে।
পহেলগাঁও হামলায় জঙ্গির গুলিতে মৃত্যু হয় মঞ্জুনাথ রাওয়ের। আচমকা তিন – চার জন সন্ত্রাশ জঙ্গি তাদেরকে গিরে নেই। প্রথমে তাঁদের নাম জানতে চায়, তারপর গুলি করে তাঁর স্বামীক। পহেলগাঁওয়ে চোখের সামনে স্বামীকে লুটিয়ে পড়তে দেখেছেন স্ত্রী পল্লবী। তাঁর স্পষ্ট দাবী, হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বেছে বেছে খুন করেছে জঙ্গিরা। তবে তিনি এবং তাঁদের বছর ১৮ -র পুত্র সন্তান বেঁচে গিয়েছেন । স্ত্রী পল্লবী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নৃশংস এই ঘটনার পরেরটা আরও নির্মম।
‘স্বামীকে মেরে ফেলেছেন, আমাদেরও মেরে ফেলুন’, কাঁদতে কাঁদতে জঙ্গিদের কাছে কাতর আবেদন জানিয়েছিলেন পল্লবী। একই আর্জি নাকি বার বার করছিল তাঁদের ছেলেও। যদিও সেই আবেদন মেনে নেয়নি। জঙ্গির মুখ থেকে পাল্টা জবাব আসে, তোমাকে ছেড়ে দিলাম। ‘মোদিকে গিয়ে বলো’।
আরও পড়ুন,পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃত পাটুলির যুবক বিতান, ৩ বছরের পুত্রকে নিয়ে কেঁদেই চলেছেন স্ত্রী

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.