Shreya: গোটা পৃথিবীর সমস্ত ফুল, পাখি ও সৌন্দর্য্যকে নিজের শাড়িতে সাজিয়েছেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সম্প্রতি তারই কয়েক ঝলক তুলে ধরেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন শাড়ি পরতে ভীষণই পছন্দ করেন এই শিল্পী। তা জানিয়েছেন বারবার।
যে কোনো অনুষ্ঠান হোক বা কোন রিয়্যালিটি শো বেশিরভাগ সময় থাকে শাড়িতেই দেখা যায়। মূলত দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সংস্কৃতির শাড়ির সম্ভার তৈরি করেছেন নিজের কাছে। সেরকমই একটি অসাধারণ শাড়িতে দেখা গিয়েছে তাকে। তবে সেটি কিন্তু অন্যান্যগুলির থেকে আলাদা।
কারণ, সেই শাড়িতে বিভিন্ন ফুল ও প্রাণীদের চিত্র ফুটে উঠেছে। জনপ্রিয় এক ফ্যাশন ডিজাইনারের দ্বারা তৈরি এই শাড়িটি পরেছেন তিনি। এরপর আত্মবিশ্বাসের সাথে একাধিক পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার শাড়ি আর আমার আঁচলের উপর সূক্ষ্মভাবে বোনা বন, উদ্ভিদ ও প্রাণীজগতের সৌন্দর্য্য।’
তাকে দেখে প্রশংসায় ভরিয়ে তুলেছেন সকলে। একদিকে যেমন তার শাড়ির প্রশংসা করেছেন তেমন তাকেও ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। আসলে ভীষণই সাধারণভাবে থাকতে পছন্দ করেন এই শিল্পী। যে কারণে তাকে অনেক বেশি পছন্দ করেন ভক্তরা। অন্যদিকে অনুরাগীদের সাথে কীভাবে যোগাযোগ বজায় রাখতে হয় তা বেশ ভালোই জানেন তিনি।
বিভিন্ন অনুষ্ঠান, রিয়্যালিটি শো থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের ছবিগুলি তিনি তুলে ধরেন সকলের সাথে। অন্যদিকে শাড়ির প্রতি যে আলাদা আকর্ষণ রয়েছে তার তা বোঝা গিয়েছে বারবার। আসামে যখন তিনি শো করতে গিয়েছিলেন সেখান থেকে একগুচ্ছ মেখলা শাড়ি নিয়ে এসেছিলেন।
আরও পড়ুন
Dharmendra: নিভে গেলো জীবন প্রদীপ, ৮৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন ধর্মেন্দ্র
#Shreya #Saree

Hello, I am SB. I have been working in blogging for more than five years.