Mimi: প্রতিনিয়ত কঠোর পরিশ্রমের সার্থক রূপ পেয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। নিজের অধ্যাবসায়ের ফল যে তিনি হাতেনাতে পেয়েছেন এবং এর জন্য তিনি যে প্রশংসার দাবীদার, তা অভিনেত্রী নিজেই জানিয়েছেন। বছরের শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সাহসী অবতারে ধরা দিয়েছেন মিমি, যা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।
সম্প্রতি নিজের একটি সিনেমার গানের শ্যুটিং চলাকালীন তোলা কিছু ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে তাঁকে নীল রঙের বিকিনিতে দেখা গিয়েছে। সমুদ্রসৈকতের বালিতে তোলা সেই ছবিগুলোতে তাঁর লাবণ্যময় উপস্থিতি ছিল নজরকাড়া। তবে এমন ফিগার ধরে রাখা এবং এই লুকে নিজেকে উপস্থাপন করা মোটেও সহজ ছিল না।
এর পেছনে রয়েছে তাঁর দীর্ঘদিনের কঠোর শরীরচর্চা ও পরিশ্রম। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কঠোর পরিশ্রমের ফলাফল মাঝে মাঝে ঠিক এমনই হয় এবং আমি বিশ্বাস করি যে আমি এই প্রশংসার যোগ্য। আমার যা আছে তার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’
মিমির এই ছবি দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউডের অন্যান্য তারকারাও প্রশংসায় পঞ্চমুখ। ভক্তদের মতে, দীর্ঘদিন পরিশ্রমের পরেই তিনি এমন ফিটনেস অর্জন করেছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে প্রিয় অভিনেত্রীকে এমন আরও লুকে দেখা যাবে।
তবে প্রশংসার পাশাপাশি কিছু নেতিবাচক মন্তব্য ও তুলনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। কেউ কেউ তাঁর সাথে অভিনেত্রী রুকমা রায়ের তুলনা টেনে বলেছেন যে, রুকমাকে বিকিনিতে বেশি মানায়। যদিও মিমির অগণিত ভক্তরা তাঁকে পরামর্শ দিয়েছেন এসব ট্রোলারদের উপেক্ষা করে নিজের জীবন ও সাফল্য উপভোগ করতে।
#Mimi #Bikinilook #2026 #Newyear

Sudeshna has been writing entertainment reports since 2021.