Sreemoyee-Kanchan: নাচ-গানে মেতে নতুন বছর শুরু করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee) ও তার স্বামী বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। সেখানে দেখা যাচ্ছে, স্বামী এবং বন্ধুদের সাথে আনন্দ করে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তারা।
পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, শ্রীময়ীর পরনে রয়েছে একটি ঝলমলে ওয়েস্টার্ন পোশাক এবং কাঞ্চন ধরা দিয়েছেন ক্যাজুয়াল লুকে। কোনো ছবিতে শ্রীময়ীকে কাঞ্চনের গালে চুম্বন এঁকে দিতে দেখা যাচ্ছে, আবার কোথাও তাদের নাচের ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে। ফ্রেমবন্দী হয়েছেন তাদের বন্ধুরাও।
শ্রীময়ী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে জানিয়েছেন, এগুলো বছরের শেষ রাতের (৩১শে ডিসেম্বর) উদযাপনের ছবি। পোস্টটি দেখার পর থেকেই নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন। সাধারণত শ্রীময়ী তার কমেন্টবক্স বন্ধ রাখলেও, এবার তা খোলা রেখেছেন। আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা।
নেটিজেনদের কেউ কেউ তাদের রসায়নের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ বিদ্রুপ করতেও ছাড়েননি। জনৈক এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘টাকার জন্য মেয়েরা কী কী করতে পারে তার উদাহরণ হলেন শ্রীময়ী’। যদিও এই ধরণের কটাক্ষ বা সমালোচনাকে কখনোই বিশেষ গুরুত্ব দেন না অভিনেত্রী।
সমালোচনার উত্তর দেওয়ার চেয়ে নিজের পরিবার নিয়ে সুখে থাকতেই বেশি পছন্দ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি; নেতিবাচক কোনো মন্তব্যেরই জবাব দেননি তিনি। উল্লেখ্য, শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাকে দেখেই কাঞ্চন এখন আগের চেয়ে অনেক বেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছেন, যার প্রমাণ মেলে তাদের সাম্প্রতিক পোস্টগুলোতে।
#Kanchan #Sreemoyee #Newyear