Health: শীতের ঠান্ডায় মাইগ্রেনের যন্ত্রণা বাড়ছে? ওষুধ ছাড়াই কমানোর কার্যকর উপায়

শীতকাল অনেকের কাছেই আরামদায়ক হলেও মাইগ্রেনের রোগীদের জন্য এই সময়টা বেশ কষ্টকর। ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে মাথাব্যথার প্রকোপ বেড়ে যায়। অনেকেই ঘন ঘন পেইনকিলার খেয়ে সাময়িক স্বস্তি পেলেও দীর্ঘমেয়াদে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ওষুধ ছাড়াই কীভাবে মাইগ্রেনের যন্ত্রণা কমানো যায়, তা জানা জরুরি।

শীতে তাপমাত্রা কমে গেলে শরীরের রক্তনালিগুলি সঙ্কুচিত হয়ে যায়। ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ব্যাহত হয় এবং মাথাব্যথা শুরু হয়। একই সঙ্গে ঠান্ডায় স্নায়ুর উপর চাপ পড়ে—বিশেষ করে ঘাড়, কপাল ও চোখের চারপাশে। এর ফলে মাইগ্রেন আরও তীব্র হয়ে ওঠে।

এছাড়াও শীতকালে জল খাওয়ার পরিমাণ কমে যায়। চা-কফি বেশি খাওয়ার অভ্যাস তৈরি হয়, যা শরীরকে আরও ডিহাইড্রেট করে। এই ডিহাইড্রেশনও মাথাব্যথার অন্যতম কারণ। আবার ঠান্ডা লাগা, সাইনাস বা সর্দি হলেও মাথা ধরতে পারে।

তবে মাথাব্যথা হলেই পেইনকিলার নয়—ঘরোয়া কিছু উপায়ে আরাম পাওয়া সম্ভব।

১. পর্যাপ্ত জল পান করুন
শীতে তেষ্টা কম পেলেও দিনে অন্তত ৩–৪ লিটার জল পান করা জরুরি। মাথাব্যথা শুরু হলে ঈষদুষ্ণ জল খেলে আরাম মেলে এবং শরীর হাইড্রেটেড থাকে।

আরও পড়ুন:Health: মোজার দাগ কি শরীরের বিপদের ইঙ্গিত? অবহেলা নয়, জানুন সতর্কতা

২. চা-কফি কমিয়ে আদা চা খান
অতিরিক্ত চা-কফি মাইগ্রেন বাড়াতে পারে। বদলে আদা চা পান করুন। আদায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান মাথাব্যথা কমাতে সাহায্য করে। অ্যালকোহল এড়িয়ে চলাই ভালো।

আরও পড়ুন:Health: ঠান্ডা লেগে নাক বন্ধ? ঘরোয়া টোটকায় মিলবে দ্রুত আরাম

৩. শরীর গরম রাখুন ও গরম সেঁক নিন
ঠান্ডা লাগলে মাথাব্যথা বাড়ে। তাই গরম পোশাক পরুন। মাথা ধরলে গরম জলে ভেজানো তোয়ালে দিয়ে ঘাড় ও মাথায় সেঁক দিন। সর্দি থাকলে ভাপ নিলে উপকার মিলবে।

আরও পড়ুন:Health: কনুইয়ের ব্যথায় জেরবার? টেনিস এলবো কেন হয়, কীভাবে মিলবে সম্পূর্ণ আরাম—জানালেন বিশেষজ্ঞ

৪. তেল মালিশ করুন
ইউক্যালিপটাস, পুদিনা বা ল্যাভেন্ডার অয়েল দিয়ে কপাল ও ঘাড়ে হালকা মালিশ করলে স্নায়ু শিথিল হয় এবং ব্যথা কমে।

৫. স্ক্রিনটাইম কমান
একটানা মোবাইল বা ল্যাপটপে কাজ করলে চোখ ও মাথায় চাপ পড়ে। কাজের মাঝে বিরতি নিন, চোখ বিশ্রাম দিন।

শীতের দিনে একটু যত্ন নিলেই মাইগ্রেনের যন্ত্রণা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়মিত জীবনযাপন ও প্রাকৃতিক উপায়েই মিলতে পারে স্বস্তি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক