Sreemoyee-Kanchan: প্রসেনজিতের ‘পদ্মশ্রী’ উদযাপন অনুষ্ঠানে চাঁদের হাট, উপস্থিত কাঞ্চন-শ্রীময়ী

Sreemoyee-Kanchan: বাংলার অন্যতম অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে রীতিমতো চাঁদের হাট! আর সেখানে পৌঁছে গেলেন কাঞ্চন মল্লিক (Kanchan) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। যে কোনো অনুষ্ঠান হোক বা সিনেমার প্রমোশন একসঙ্গে দেখা যায় এই দু’জনকে, এবারও তার অন্যথা হলো না।

হয়তো অনেকেই জানেন ভারত সরকারের তরফ থেকে প্রসেনজিৎ চ্যাটার্জিকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়েছে। দীর্ঘদিন বিনোদন জগতে অভূতপূর্ব অবদানের জন্যই তাকে এই সম্মান দেওয়া হয়েছে কলা বিভাগে। নাম ঘোষণা হতে রীতিমতো উচ্ছ্বাস ভক্তদের মনে।

আর এই সম্মানকে উদযাপন করার জন্য প্রসেনজিতের বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পৌঁছেছিলেন টলিউডের প্রায় সমস্ত তারকারা। যে তালিকায় রয়েছেন শ্রীময়ী এবং কাঞ্চনও। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায় প্রিয় নায়কের পাশে দাঁড়িয়ে রয়েছেন তারা।

ছবিগুলি পোস্ট করে শ্রীময়ী ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে অনেক অনেক অভিনন্দন। প্রসেনজিৎ দা তোমাকে অনেক আগেই এই পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত করা উচিত ছিল, তোমার পদ্মশ্রী পুরষ্কার আমাদের সমগ্র বাংলা ইন্ডাস্ট্রিকে গর্বিত করেছে।’

অন্যদিকে শুধুমাত্র অনুষ্ঠানে অংশগ্রহণই নয়, এই অভিনেতার আত্মজীবনীর একটি কপি দেওয়া হয়েছে তাদের। সই করে সমস্ত তারকাদের তার বইটি উপহার দিয়েছেন অভিনেতা। সবমিলিয়ে বলতে গেলে প্রসেনজিতের এই ‘পদ্মশ্রী’ লাভ গোটা বাংলার জন্য বিশেষ সম্মান ও গৌরবের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক