Jeet: গণেশ চতুর্থীতে বাপ্পার আরাধনায় টলিউড অভিনেতা জিৎ, ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়

Jeet: গণেশ চতুর্থীর শুভক্ষণে বাপ্পার আরাধনায় মেতে উঠলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ (Jeet)। উৎসবের আবহে তার এই ভক্তিভরা মুহূর্ত অনুরাগীদের নজর কেড়েছে। নতুন কাজের ব্যস্ততার মাঝেও বিশেষ এই দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখা গেল অভিনেতাকে।

২০২৬ সালের গণেশ চতুর্থী পালিত হচ্ছে ১৪ই সেপ্টেম্বর। দেশজুড়ে এই মুহূর্তে চলছে গণপতি বাপ্পাকে স্বাগত জানানোর প্রস্তুতি। শুভ সূচনা, সমৃদ্ধি এবং বাধা দূর করার প্রতীক হিসেবেই গণেশের আরাধনা করা হয়। বাংলাতেও সাম্প্রতিক সময়ে গণেশ পুজোর জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে।
জিৎ নিজেও বরাবরই বিভিন্ন পুজো-পার্বণে অংশ নিতে দেখা যায়।

সেরকমই এবার মেতে উঠলেন গণেশের আরাধনায়। এদিন একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। ভগবান গণেশের আশীর্বাদ ও কৃপা সর্বদা সকলের উপর বর্ষিত হোক এবং আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্য বয়ে আনুক। গণপতি বাপ্পা মোরিয়া!’

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও সামলান তিনি। দীর্ঘ কেরিয়ারে বাংলা সিনেমায় একাধিক জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন অভিনেতা। সম্প্রতি তার ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়েও দর্শক ও ইন্ডাস্ট্রিতে যথেষ্ট চর্চা হয়েছে। সিনেমাটি নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও জিৎ-এর অভিনয়ের প্রশংসা করেছেন।

গণেশ চতুর্থীর দিনে জিৎ-এর বাপ্পার আরাধনার মুহূর্ত তাই ভক্তদের কাছে নিছক উৎসবের ছবি নয়, বরং প্রিয় তারকার আধ্যাত্মিক দিকেরও এক ঝলক। বাপ্পার আশীর্বাদে তার আগামী দিনগুলি আরও সাফল্যময় হোএই শুভকামনাই জানাচ্ছেন অনুরাগীরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক