স্মার্টফোনের দাম দিন দিন বাড়ছে। চিপসেটের দামসহ বিভিন্ন কারণে আগে যে ফোনগুলি ১৫ হাজার টাকার আশেপাশে পাওয়া যেত, বর্তমানে সেগুলির দাম অনেকটাই বেড়েছে। ফলে সীমিত বাজেটের মধ্যে ভালো ফিচারের 5G স্মার্টফোন কেনা ক্রমশ কঠিন হয়ে উঠছে। তবে অফারের সময়ে এখনও কিছু ফোন তুলনামূলক কম দামে কেনার সুযোগ রয়েছে। এমনই একটি ফোন হল Realme P4x 5G, যাতে রয়েছে ৭০০০mAh ব্যাটারি এবং ৫০MP ক্যামেরা।
Realme P4x 5G-তে বড়সড় ছাড়
Realme P4x 5G-এর 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টটি ভারতে ১৫,৪৯৯ টাকা দামে লঞ্চ হয়েছিল। বর্তমানে কোম্পানির ওয়েবসাইটে ফোনটির দাম ২৬,৯৯৯ টাকা হিসেবে তালিকাভুক্ত রয়েছে। তবে Amazon-এ ফোনটির Lake Green কালার ভ্যারিয়্যান্ট ২১,৯৩৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ডে পেমেন্ট করলে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ফোনটি প্রায় ২০ হাজার টাকার কাছাকাছি দামে পাওয়া যেতে পারে। এছাড়াও এক্সচেঞ্জের মাধ্যমে সর্বোচ্চ ২০,৮০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে। যদিও এই ছাড়ের পরিমাণ পুরনো ফোনের মডেল, বয়স ও অবস্থার উপর নির্ভর করবে।
Realme P4x 5G-তে রয়েছে ৬.৭২ ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে। এর রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল এবং এটি ১৪৪Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেতে রয়েছে ৩৯১ppi পিক্সেল ডেনসিটি এবং সর্বোচ্চ ১০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬nm MediaTek Dimensity 7400 Ultra চিপসেট। এর সঙ্গে রয়েছে সর্বোচ্চ ৮GB RAM এবং ২৫৬GB স্টোরেজ। ভার্চুয়াল RAM-এর সাহায্যে RAM ১৮GB পর্যন্ত বাড়ানোর সুবিধাও রয়েছে।
৫০MP ক্যামেরা ও ৭০০০mAh ব্যাটারি
ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে রয়েছে ডুয়াল-ক্যামেরা সেটআপ। এতে রয়েছে ৫০MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে ২MP সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৮MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটির অন্যতম বড় আকর্ষণ হল এর ৭০০০mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে ৪৫W wired fast charging support। এছাড়াও ব্যাটারিতে রয়েছে bypass charging এবং reverse wired charging-এর সুবিধা।

Realme P4x 5G-তে ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং রয়েছে। ফোনটিকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করতে দেওয়া হয়েছে Frozen Crown Cooling System, যার মধ্যে রয়েছে ৫৩০০ বর্গমিমি ভেপার চেম্বার।কানেক্টিভিটির ক্ষেত্রে 5G, Wi-Fi, Bluetooth, USB Type-C, GPS, GLONASS, Galileo, BeiDou ও QZSS-এর মতো সুবিধা রয়েছে। পাশাপাশি ফোনটিতে পাওয়া যাবে ডুয়াল স্টেরিও স্পিকার।
সব মিলিয়ে, ২০ হাজার টাকার আশেপাশে ৭০০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে, Dimensity 7400 Ultra এবং ৫০MP ক্যামেরার মতো ফিচার চাইলে Realme P4x 5G বর্তমানে একটি উল্লেখযোগ্য অপশন হতে পারে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.