Raj-Subhasree: গণেশ চতুর্থীর শুভদিনে সপরিবারে গণপতি বাপ্পার আরাধনায় মেতে উঠলেন রাজ চক্রবর্তী (Raj) ও শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। সোশ্যাল মিডিয়ায় তাদের পুজোর মুহূর্তের যে ছবি সামনে এসেছে, তাতেই ধরা পড়েছে একেবারে ঘরোয়া, আন্তরিক পরিবেশ।
ছবিতে রাজ ও শুভশ্রীর সঙ্গে দেখা গিয়েছে তাদের কন্যা ইয়ালিনীকেও। পরিবারের ছোট্ট সদস্যকে কোলে নিয়ে শুভশ্রীর মিষ্টি মুহূর্ত যেমন নজর কেড়েছে, তেমনই রাজের হাসিমুখের ছবিও মন জয় করেছে অনুরাগীদের।
সামনে সাজানো গণেশ মূর্তিকে দেখা যাচ্ছে ফুলের অপূর্ব সাজে। সাদা ও লাল ফুলের মালায় সেজে উঠেছেন সিদ্ধিদাতা। পাশে পুজোর সামগ্রী, প্রসাদ এবং জ্বলন্ত প্রদীপ সবমিলিয়ে তাদের বাড়িতে এদিন তৈরি হয়েছিল উৎসবের আবহ। আর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া।’
যা দেখার পর তাদেরও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। প্রত্যেকে তাদের সুখ ও সমৃদ্ধির কামনা করেছেন। উল্লেখ্য, ১৪ই সেপ্টেম্বর, সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। এই শুভ তিথিতে গণপতি বাপ্পার আরাধনা করে ভক্তরা সুখ, সমৃদ্ধি ও পরিবারের মঙ্গল কামনা করেন।
রাজ-শুভশ্রীর পরিবারেও তাই এদিন দেখা গেল সেই ভক্তিরই ছোঁয়া। সম্প্রতি বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে তাদের পরিবারের একসঙ্গে অংশ নেওয়ার মুহূর্ত অনুরাগীদের নজর কেড়েছে। এবার গণেশ পুজোর এই সুন্দর পারিবারিক মুহূর্তও যে তাদের অনুরাগীদের মন ভালো করে দিয়েছে, তা বলাইবাহুল্য।

Sudeshna has been writing entertainment reports since 2021.