Lifestyle: তীব্র গরমে ক্লান্তি কাটাতে উপকারী ৩ মুদ্রা, শরীর থাকবে তরতাজা

গরম বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্লান্তি, অবসাদ, জলশূন্যতা এবং অস্বস্তির মতো সমস্যা বেড়েই চলেছে। সারাক্ষণ ঝিমুনি ভাব, কাজে অনীহা কিংবা অতিরিক্ত ঘাম অনেকেরই দৈনন্দিন সমস্যায় পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে শরীর ও মনকে সতেজ রাখতে সাহায্য করতে পারে যোগাভ্যাসের কিছু সহজ মুদ্রা। নিয়মিত অনুশীলনে শরীরের শক্তি বৃদ্ধি পায়, মনোযোগ বাড়ে এবং ক্লান্তিও অনেকটাই কমে।

সূর্য মুদ্রা: শরীরে শক্তি ও সজীবতা বাড়াতে কার্যকর
এই মুদ্রা শরীরের বিপাকক্রিয়া সক্রিয় রাখতে সাহায্য করে। পাশাপাশি অতিরিক্ত অবসাদ কমাতেও উপকারী বলে মনে করা হয়।

Lifestyle: তীব্র গরমে ক্লান্তি কাটাতে উপকারী ৩ মুদ্রা, শরীর থাকবে তরতাজা
Lifestyle: তীব্র গরমে ক্লান্তি কাটাতে উপকারী ৩ মুদ্রা, শরীর থাকবে তরতাজা

কী ভাবে করবেন:
*মাটিতে সুখাসনে সোজা হয়ে বসুন।
*পিঠ ও কোমর টানটান রাখুন।
*অনামিকা ভাঁজ করে তার ডগা বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় স্পর্শ করান।
*বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে অনামিকাটি হালকা চাপে ধরে রাখুন।
*বাকি আঙুলগুলি সোজা ও শিথিল থাকবে।
*দুই হাত হাঁটুর উপর রেখে ১৫ থেকে ২০ মিনিট অভ্যাস করুন।

প্রাণ মুদ্রা: ক্লান্তি দূর করে মনোযোগ বাড়ায়
প্রাণ মুদ্রা শরীরের ভেতরের শক্তিকে সক্রিয় করতে সাহায্য করে বলে যোগবিশেষজ্ঞদের মত। অতিরিক্ত অবসাদ বা দুর্বলতা কমাতেও এই মুদ্রা উপকারী হতে পারে।

অভ্যাসের নিয়ম:
*সোজা হয়ে বসুন এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন।
*কনিষ্ঠা ও অনামিকার ডগা বৃদ্ধাঙ্গুষ্ঠের ডগার সঙ্গে মিলিয়ে নিন।
*তর্জনি ও মধ্যমা সোজা থাকবে।
*হাত দু’টি হাঁটুর উপর রেখে অন্তত ১০ মিনিট শান্তভাবে বসে থাকুন।

অপান মুদ্রা: শরীরের অস্বস্তি কমাতে সহায়ক
এই মুদ্রা শরীরকে আরাম দিতে এবং মানসিক স্থিরতা আনতে সাহায্য করে। গরমে অস্বস্তি বা ভারী লাগার অনুভূতি কমাতেও এটি কার্যকর হতে পারে।

কী ভাবে করবেন:
*পদ্মাসন বা আরামদায়ক ভঙ্গিতে বসুন।
*মধ্যমা ও অনামিকার ডগা বৃদ্ধাঙ্গুষ্ঠের ডগার সঙ্গে স্পর্শ করান।
*তর্জনি ও কনিষ্ঠা সোজা রাখুন।
*হাত হাঁটুর উপর রেখে কিছুক্ষণ ধ্যানমগ্ন অবস্থায় থাকুন।

নিয়মিত অভ্যাসে মিলতে পারে উপকার
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মুদ্রা নিয়মিত চর্চা করলে শরীরের শক্তি বজায় থাকে, মানসিক চাপ কমে এবং গরমজনিত ক্লান্তিও নিয়ন্ত্রণে থাকে। তবে কোনও শারীরিক সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যোগাভ্যাস করাই ভাল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক