জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের জন্মমাস তার ব্যক্তিত্বের উপর গভীর প্রভাব ফেলে। সূর্যরাশি ভিত্তিক গণনা অনুসারে মার্চ মাসে জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত মেষ অথবা মীন রাশির অন্তর্ভুক্ত হন। ২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে জন্মালে তাঁরা মেষ রাশির জাতক, আর ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে জন্মালে মীন রাশির জাতক বলে ধরা হয়।
এই দুই রাশির প্রভাবেই মার্চে জন্ম নেওয়া মানুষদের মধ্যে দেখা যায় কিছু অসাধারণ বৈশিষ্ট্য, যা তাঁদের অন্যদের থেকে আলাদা করে তোলে।
তীক্ষ্ণ বুদ্ধি ও চটপটে স্বভাব
মার্চে জন্মানো ব্যক্তিদের মস্তিষ্ক অত্যন্ত প্রখর। তাঁদের সহজে বিভ্রান্ত করা যায় না। পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁদের বড় শক্তি। শুধু মানসিক নয়, শারীরিক দিক থেকেও তাঁরা সক্রিয় ও চটপটে। সাধারণত তাঁদের গঠন হয় ছিপছিপে ও ফুরফুরে।
দ্রুত সিদ্ধান্ত ও সাহসী মনোভাব
দোটানায় ভোগা তাঁদের স্বভাবে নেই। সুযোগ দেখলেই তা কাজে লাগাতে প্রস্তুত থাকেন। ঝুঁকি নিতে পিছপা হন না। নতুন কিছু শেখা বা করা তাঁদের কাছে চ্যালেঞ্জ নয়, বরং আনন্দের বিষয়। সৃজনশীলতা ও গভীর চিন্তাশক্তি তাঁদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে রাখে।
ভিড়ের মধ্যেও আলাদা পরিচয়
মার্চে জন্মানো মানুষরা গতানুগতিক জীবন পছন্দ করেন না। তাঁরা চান নিজেদের আলাদা পরিচয় গড়ে তুলতে। আত্মবিশ্বাস তাঁদের অন্যতম শক্তি। তবে এই আত্মবিশ্বাস অহংকারে রূপ নেয় না। বরং তাঁরা সহজ-সরল, বিনয়ী ও মিশুক স্বভাবের হওয়ায় সকলের কাছেই প্রিয় হয়ে ওঠেন।
সম্পর্কে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য
বন্ধুত্ব, প্রেম বা পারিবারিক সম্পর্ক—সব ক্ষেত্রেই মার্চে জন্মানো মানুষরা আন্তরিক ও বিশ্বস্ত। তাঁরা সম্পর্ককে গুরুত্ব দেন এবং মন থেকে পালন করেন। তবে প্রতারণা তাঁরা সহজে মেনে নিতে পারেন না। কারণ অন্যের উদ্দেশ্য বোঝার ক্ষমতা তাঁদের বেশ প্রখর। জীবনসঙ্গীর পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য তাঁরা নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পরিচিত।
সামাজিক ও ধর্মীয় কাজে সক্রিয়
এই দুই রাশির প্রভাবে মার্চে জন্মানো ব্যক্তিরা সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও সক্রিয় থাকেন। মানবিক গুণাবলি, সাহস ও সৃজনশীলতার সমন্বয়ে তাঁদের ব্যক্তিত্ব হয় আকর্ষণীয় ও প্রভাবশালী।
সব মিলিয়ে বলা যায়, মার্চ মাসে জন্ম নেওয়া মানুষরা বুদ্ধি, সাহস, আত্মবিশ্বাস ও মানবিকতার এক অনন্য মিশ্রণ। আপনারও যদি মার্চে জন্ম হয়, তবে এই গুণগুলির সঙ্গে মিলিয়ে দেখুন—কতটা মিলে যায় আপনার জীবনের সঙ্গে!

Hello, I am BB. I have been working in blogging for more than four years.