জীবনে কঠোর পরিশ্রম করেও অনেক সময় মানুষ প্রত্যাশিত সাফল্য পান না। আয় বাড়লেও সঞ্চয় ধরে রাখা কঠিন হয়ে পড়ে। অনেকেই মনে করেন এর পেছনে ভাগ্যের ভূমিকা আছে, আবার কেউ কেউ বিশ্বাস করেন বাড়ির পরিবেশ বা শক্তির প্রবাহও এর জন্য দায়ী হতে পারে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির প্রধান প্রবেশদ্বার বা সদর দরজাই হল সেই জায়গা, যেখানে দিয়ে ইতিবাচক ও নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে।
প্রাচীন বাস্তু শাস্ত্রে বলা হয়েছে, বাড়ির প্রধান দরজার সঠিক সাজসজ্জা ও পরিচ্ছন্নতা বজায় রাখলে জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধির সম্ভাবনা বাড়ে। বিশেষজ্ঞদের মতে, সদর দরজার কাছে একটি ‘মঙ্গল কলস’ বা জলভর্তি ঘটি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই কলসে সাধারণ জল রাখার পাশাপাশি যদি সামান্য গঙ্গাজল এবং কয়েকটি আমপাতা রাখা যায়, তাহলে তা ঘরের মধ্যে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়াতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়।
বাস্তু মতে, এই মঙ্গল কলস নেতিবাচক শক্তিকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেয় এবং বাড়িতে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে সহায়ক হয়। শুধু তাই নয়, অনেক বাস্তুবিদ মনে করেন দরজার চৌকাঠে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকাও অত্যন্ত শুভ। এই প্রতীককে শুভ শক্তির প্রতীক হিসেবে ধরা হয় এবং তা নাকি পরিবারের উন্নতি ও শ্রীবৃদ্ধির পথ সুগম করে।
এর পাশাপাশি সদর দরজার দু’পাশে লতানো গাছ রাখাও বাস্তু মতে খুবই ভালো। বিশেষ করে মানিপ্ল্যান্ট বা অপরাজিতা গাছকে সম্পদ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। এই গাছগুলো লতানো অবস্থায় থাকলে তা নাকি অর্থের প্রবাহ বাড়াতে সাহায্য করে বলে অনেকেই বিশ্বাস করেন।
তবে শুধু এই প্রতিকারগুলো করলেই হবে না, দরজার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও সমান গুরুত্বপূর্ণ। বাস্তু মতে, প্রধান দরজার সামনে জুতো-চটি ফেলে রাখা উচিত নয় এবং দরজার আশপাশে অন্ধকার থাকাও অশুভ বলে ধরা হয়। দরজা খোলা বা বন্ধ করার সময় যদি কর্কশ শব্দ হয়, তাও নেতিবাচক শক্তির ইঙ্গিত হিসেবে ধরা হয়।
তাই বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ, বাড়ির প্রবেশপথকে সব সময় পরিচ্ছন্ন, আলোকিত এবং সুশোভিত রাখুন। বাস্তু নিয়ম মেনে যদি বাড়ির সদর দরজা সাজানো যায়, তাহলে ধীরে ধীরে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং আর্থিক সংকট কাটিয়ে সমৃদ্ধির পথও খুলে যেতে পারে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.