Shreya: ‘তেলেঙ্গানা গদ্দার ফিল্ম অ্যাওয়ার্ডস’এ রাজকীয় সাজে শ্রেয়া, মুগ্ধ অনুরাগীবৃন্দ

Shreya: ‘তেলেঙ্গানা গদ্দার ফিল্ম অ্যাওয়ার্ডস’এ রাজকীয় সাজে ধরা দিলেন জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। তার গানের পাশাপাশি লুক দেখেও মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা। আমরা সকলেই জানি এই শিল্পী বরাবর ভারতীয় সাজে সেজে উঠতে পছন্দ করেন। আর যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে তো কথাই নেই।

সেখানে ভারতীয় পোশাক পরিহিত অবস্থায় যাওয়া পছন্দ করেন তিনি। সেরকমই একটি জনপ্রিয় ফিল্ম অ্যাওয়ার্ডসে হাজির হয়েছিলেন এই শিল্পী। যেখানে সাদা পোশাকে সেজে উঠেছিলেন তিনি। আর তার সেই সাজের যা জৌলুস ছিল তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। একাধিক ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

যেখানে কখনো মঞ্চে ওঠার আগে ছবি তুলেছেন আবার কখনো মঞ্চে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘দুই দশকেরও বেশি সময় ধরে তেলেগুতে এমন সুন্দর, স্মরণীয় এবং আইকনিক গান পেয়ে আমি ধন্য। তেলেঙ্গানা গদ্দার ফিল্ম অ্যাওয়ার্ডসে মহান ব্যক্তিত্বদের উপস্থিতিতে আমি অত্যন্ত বিনম্র বোধ করেছি।’

একই সাথে তিনি যে ফ্যাশন ডিজাইনারের পোশাক পরেছেন তার নাম উল্লেখ করেছেন। বরাবর এমনটা করতে দেখা যায় তাকে। তিনি যখনই কোনো বিশেষ পোশাকে সেজে ওঠেন সেখানে তার শিল্পীদের নাম উল্লেখ করে দেন। তাকে এই সাজে দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। প্রত্যেকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন।

একইসাথে তার সংগীত জীবনে আরও বেশি উন্নতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানাতেও ভোলেননি। উল্লেখ্য, কয়েক দশক ধরে বলিউডের পাশাপাশি টলিউড ও অন্যান্য আঞ্চলিক ভাষাতে গান গেয়ে চলেছেন এই শিল্পী। যার দ্বারা লাভ করেছেন একাধিক সম্মাননা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক