Nusrat: সুদূর বিস্তৃত জলরাশির মাঝে নিজেকে হারিয়ে ফেললেন নুসরত, ছবি ভাগ করে নিতেই প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়

Nusrat: সুদূর বিস্তৃত জলরাশির মধ্যে নিজেকে হারিয়ে ফেললেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সকল সুখের ঠিকানা পেয়েছেন তিনি সেখানেই। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলে এটাই স্পষ্ট হয় জীবনটাকে ভরপুর উপভোগ করছেন এই অভিনেত্রী। স্বামী, সন্তান সকলকে নিয়ে বেশ ভালোই রয়েছেন তিনি।

একইসাথে রয়েছে বিভিন্ন কাজ, ফটোশ্যুট ইত্যাদি। আর এবার কিছুটা অবসর মিলতেই তিনি পৌঁছে গিয়েছিলেন সমুদ্রের জলরাশির মাঝে। একটি জাহাজের উপর দাঁড়িয়ে একাধিক ভঙ্গিমায় পোজ। দিয়েছেন তিনি আর সেখানে যে গভীর সন্তুষ্টি লাভ করেছেন তা স্পষ্ট হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে নীল ডেনিম, স্লিভলেস টি-শার্ট এবং পায়ে লাল স্নিকার্স। আর কালো রোদ চশমায় চোখ ঢাকতেও ভোলেননি। কখনো তিনি মুখে আশা সূর্যকিরণ ঢাকছেন আবার কখনো আনমনে হারিয়ে গিয়েছেন অন্যদিকে। ক্যাপশনে লিখেছেন বিশেষ একটি শব্দ।

যার অর্থ হল আনন্দপুর্ণ একটি স্থান। যেখানে কোনো দুঃখ, কোনো চিন্তা-ভাবনা কিচ্ছু নেই। শুধু আছে প্রশান্তি। পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই বলছেন এই অভিনেত্রী জীবনটাকে নিজের ছন্দে যাপন করছেন। তিনিই প্রকৃত সুখী।

এছাড়া অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে। উল্লেখ্য, দ্বিতীয়বার যশ দাশগুপ্তের সাথে জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন তিনি। যদিও পুরনো বৈবাহিক সম্পর্কের কোনো ছাপই রাখেননি দ্বিতীয় সম্পর্কে। জন্ম দিয়েছেন পুত্র সন্তান ঈশানের। তাকে নিয়েই চলছে জীবনের বেশিরভাগ সময়। অন্যদিকে স্বামীর সাথে তার রসায়নও নজর কাড়ে সকলের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক