ধনু রাশি মূলত দেবগুরু বৃহস্পতির অধীন, যার প্রভাব এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে এক বিশেষ তেজ ও দ্বৈত মানসিকতা তৈরি করে। এদের চরিত্রে যেমন সত্ত্বগুণ থাকে, তেমনই রজোগুণও প্রভাব ফেলে। ফলে একদিকে ন্যায়বোধ প্রবল হলেও, অন্যদিকে কিছুটা অহংকার বা সন্দেহপ্রবণতাও লক্ষ্য করা যায়।
এই রাশির মানুষ সাধারণত সহজে কাউকে বিশ্বাস করেন না এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দ্বিধা করেন না। নিজের পরিশ্রমেই প্রতিষ্ঠা লাভ করতে চান এবং অন্যের উপর নির্ভরশীলতা কম থাকে। জীবনে কখনও কখনও অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনাও থাকে। বিবাহের পর ভাগ্যের উন্নতি হলেও দাম্পত্য জীবনে মতভেদ দেখা দিতে পারে।
আজকের দিন কেমন যাবে
[Sagittarius Horoscope]
অংশীদারিত্বমূলক কাজ বা সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি হবে। নতুন ধারণা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য দিনটি ভালো। শিক্ষার্থীদের জন্য শুভ সময়।
শুভ ও অশুভ সময়
অমৃতযোগ (অত্যন্ত শুভ সময়):
[14 June 2026]
*দিবা ৬টা৪৮ থেকে ৯টা২৮ পর্যন্ত।
*১২টা৮ থেকে ২টো৪৮ পর্যন্ত।
*রাত্রি ৭টা৪৭ এর মধ্যে।
* এরপর ১০টা৩৮ থেকে ১২টা৪৬ পর্যন্ত।
মাহেন্দ্রযোগ:
* ৪টে৩৫ থেকে ৫টা২৯ পর্যন্ত।
বারবেলাদি:
*৯টা৫৭ থেকে ১টা১৬ পর্যন্ত।
কালরাত্রি:
*১২টা৫৭ থেকে ২টো১৬ পর্যন্ত।
প্রতিকার
প্রতিদিন নারায়ণ শিলায় বা নারায়ণের ছবিতে তুলসী পাতা স্পর্শ করে গ্রহণ করলে জীবনের নানা অস্থিরতা ধীরে ধীরে কমতে পারে এবং সামগ্রিক কল্যাণের সম্ভাবনা বাড়ে।
শুভ রং
আজ হলুদ, গোলাপি বা হালকা লাল রঙের পোশাক পরা শুভ বলে বিবেচিত। এই রং মানসিক স্বস্তি ও সৌভাগ্য বৃদ্ধি করতে সহায়তা করতে পারে।
শুভ সংখ্যা: ৩
গুরুত্বপূর্ণ Clearly
এই রাশিফল একটি সাধারণ পূর্বাভাস মাত্র। ব্যক্তিগত জীবনের ফলাফল জন্মছক, নক্ষত্র ও গ্রহের অবস্থানের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তাই এটিকে নির্দেশিকা হিসেবে দেখা উচিত, চূড়ান্ত সত্য হিসেবে নয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.