ভারতের টেলিকম বাজারে ফের চমক দিল রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL। বেসরকারি মোবাইল পরিষেবা সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন একটি সাশ্রয়ী রিচার্জ অফার চালু করেছে কোম্পানি। ‘ফ্রিডম অফার’ নামে এই বিশেষ প্ল্যানটি মূলত নতুন গ্রাহকদের লক্ষ্য করেই আনা হয়েছে।
মাত্র ৫১ টাকার এই প্ল্যানে গ্রাহকরা একসঙ্গে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএস সুবিধা পাবেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে আলাদা করে সিম কার্ডের জন্য কোনও টাকা দিতে হবে না। অর্থাৎ, সম্পূর্ণ বিনামূল্যে নতুন BSNL সিম দেওয়া হবে গ্রাহকদের।
এই প্ল্যানের অধীনে প্রতিদিন 2GB করে হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করা যাবে। পাশাপাশি দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও থাকবে। শুধু তাই নয়, প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে SMS পাঠানোর সুযোগও মিলবে।
BSNL জানিয়েছে, এই ৫১ টাকার প্ল্যানের বৈধতা থাকবে মোট ২৮ দিন। ফলে খুব কম খরচে প্রায় এক মাসের জন্য ডেটা ও কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। বিশেষ করে যারা নতুন মোবাইল কানেকশন নেওয়ার পরিকল্পনা করছেন বা কম বাজেটের মধ্যে ভালো সুবিধা খুঁজছেন, তাদের জন্য এই অফারটি যথেষ্ট আকর্ষণীয় হতে পারে।
তবে এই সুবিধা শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্যই প্রযোজ্য। পুরনো BSNL ব্যবহারকারীরা এই অফারের আওতায় থাকবেন না বলে জানিয়েছে সংস্থা।
কোম্পানির তথ্য অনুযায়ী, ‘ফ্রিডম অফার’ সীমিত সময়ের জন্য চালু করা হয়েছে। ২২ মে ২০২৬ থেকে শুরু হওয়া এই অফার আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত পাওয়া যাবে। আগ্রহীরা নিজেদের নিকটবর্তী BSNL কাস্টমার সার্ভিস সেন্টার বা অনুমোদিত রিটেল স্টোর থেকে নতুন সংযোগ নিতে পারবেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.