Recipe: চিংড়ি-পটলের নতুন চমক, ঝোলভরা সুস্বাদু ডুবকি রান্না করুন ঘরেই

বাঙালির রান্নাঘরে চিংড়ি আর পটলের যুগলবন্দি নতুন কিছু নয়। সাধারণ তরকারি থেকে শুরু করে দোলমা— এই দুই উপকরণ একসঙ্গে পড়লেই খাবারের স্বাদ যেন অন্য মাত্রা পায়। তবে একই ধরনের রান্না বারবার না করে চাইলে এ বার বানিয়ে দেখতে পারেন এক অভিনব পদ— চিংড়ি-পটলের ডুবকি। মশলাদার ঝোলের মধ্যে নরম বড়ার মতো এই পদ খেতে যেমন সুস্বাদু, তেমনই ভাতের সঙ্গে জমে একেবারে।

এই রান্নার মূল আকর্ষণ হল চিংড়ি, পটল এবং মটরডালের মিশ্রণে তৈরি ডুবকি। প্রথমে কচি পটলের উপরের শক্ত খোসা হালকা ঘষে পরিষ্কার করে ছোট টুকরো করে নিতে হবে। অন্য দিকে আগে থেকে ভিজিয়ে রাখা মটরডাল, কাঁচালঙ্কা, রসুন, পটল এবং হালকা ভাজা চিংড়ি একসঙ্গে মিহি করে বেটে নিতে হবে। এর সঙ্গে সামান্য নুন ও সর্ষের তেল মিশিয়ে এমন একটি মিশ্রণ তৈরি করতে হবে, যা থেকে সহজেই ছোট বলের আকার দেওয়া যায়।

এর পরে তৈরি হবে ঝোলের মশলা। কড়াইয়ে তেল গরম করে জিরে ও শুকনো লঙ্কার ফোড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কাগুঁড়ো এবং জিরেগুঁড়ো দিয়ে ধীরে ধীরে মশলা কষাতে হবে। টম্যাটো কুচি যোগ করলে ঝোলে হালকা টক স্বাদ আসবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ফেটানো টক দই মিশিয়ে নাড়তে হবে, যাতে ঝোল আরও মোলায়েম হয়।

Lifestyle: চিংড়ি-পটলের নতুন চমক, ঝোলভরা সুস্বাদু ডুবকি রান্না করুন ঘরেই
Lifestyle: চিংড়ি-পটলের নতুন চমক, ঝোলভরা সুস্বাদু ডুবকি রান্না করুন ঘরেই

এর পর প্রয়োজনমতো গরম জল দিয়ে ঝোল ফুটতে দিতে হবে। ফুটন্ত ঝোলের মধ্যে আলতো করে ডুবকিগুলি ছেড়ে ঢেকে রান্না করতে হবে। আলাদা করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। ঝোলের ভাপেই ডুবকিগুলি সেদ্ধ হয়ে ভিতর পর্যন্ত মশলার স্বাদ টেনে নেয়।

ঘন, মশলাদার এই চিংড়ি-পটলের ডুবকি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দুপুরের সাধারণ খাবারও হয়ে উঠতে পারে বিশেষ। নতুন স্বাদের খোঁজে থাকা খাদ্যরসিকদের জন্য এই পদ হতে পারে দারুণ পছন্দের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক