Lifestyle: রাসায়নিক ছাড়াই ঘরে তৈরি লিপ বাম, নরম ও গোলাপি থাকবে ঠোঁট

গরম হোক বা শীত, অনেকেরই ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যায়। তার সঙ্গে যোগ হয় কালচে দাগ বা রুক্ষ ভাবের সমস্যা। বাজারে নানা ধরনের লিপ বাম ও লিপ গ্লস মিললেও বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলিতে থাকে বিভিন্ন রাসায়নিক ও প্রিজ়ারভেটিভ। নিয়মিত ব্যবহারে তা সব সময় ঠোঁটের জন্য উপকারী নাও হতে পারে। তাই অনেকেই এখন ঝুঁকছেন ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে তৈরি লিপ কেয়ারের দিকে।

বাড়িতে সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় প্রাকৃতিক লিপ বাম ও লিপ গ্লস। এগুলি ঠোঁটকে শুধু নরমই রাখে না, স্বাভাবিক গোলাপি আভাও ফিরিয়ে আনতে সাহায্য করে।

বিটের লিপ বাম

Lifestyle: রাসায়নিক ছাড়াই ঘরে তৈরি লিপ বাম, নরম ও গোলাপি থাকবে ঠোঁট
Lifestyle: রাসায়নিক ছাড়াই ঘরে তৈরি লিপ বাম, নরম ও গোলাপি থাকবে ঠোঁট

ঠোঁটে প্রাকৃতিক গোলাপি আভা আনতে বিট খুবই কার্যকর। একটি ছোট পাত্রে ১ চামচ বিটের রস, ১ চামচ মোম এবং ১ চামচ নারকেল তেল নিন। মোম ও নারকেল তেল হালকা গরম করে গলিয়ে তাতে বিটের রস মিশিয়ে দিন। মিশ্রণটি ছোট কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিন। জমে গেলে তৈরি হয়ে যাবে প্রাকৃতিক লিপ বাম। নিয়মিত ব্যবহার করলে ঠোঁটের শুষ্কতা কমবে এবং হালকা লালচে আভা আসবে।

নারকেল তেল ও মধুর লিপ গ্লস
ঠোঁট নরম ও উজ্জ্বল রাখতে মধু ও নারকেল তেলের জুড়ি মেলা ভার। ১ চামচ শিয়া বাটার এবং ১ চামচ নারকেল তেল একসঙ্গে গরম করে গলিয়ে নিন। তারপর তাতে মধু মিশিয়ে দ্রুত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে সেটি ঠান্ডা করে সংরক্ষণ করুন। এই লিপ গ্লস ঠোঁটে চকচকে ভাব আনে এবং ফাটা ঠোঁটের সমস্যাও কমাতে সাহায্য করে।

ল্যাভেন্ডার লিপ বাম
সুগন্ধি ও পুষ্টিকর লিপ বাম বানাতে ব্যবহার করতে পারেন ল্যাভেন্ডার অয়েল। এর জন্য প্রয়োজন ৪ টেবিল চামচ আমন্ড অয়েল, ১ টেবিল চামচ মোম, ১ টেবিল চামচ মধু, সামান্য ভিটামিন ই অয়েল, কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল এবং ১ চা চামচ কোকো পাউডার। প্রথমে তেল, মোম ও মধু একসঙ্গে গরম করুন। কিছুটা ঠান্ডা হলে তাতে বাকি উপকরণ মিশিয়ে একটি পাত্রে ঢেলে বরফের উপর রেখে জমিয়ে নিন। এই লিপ বাম ঠোঁটকে আর্দ্র রাখার পাশাপাশি মসৃণও করে তোলে।

প্রাকৃতিক উপাদানে তৈরি এই সব লিপ বাম ও গ্লস নিয়মিত ব্যবহার করলে ঠোঁটের যত্ন নেওয়া সহজ হবে। রাসায়নিকের ঝুঁকি ছাড়াই ঠোঁট থাকবে নরম, স্বাস্থ্যকর ও আকর্ষণীয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক