‘পাগল নাকি…?’ দর্শকাসন থেকে উড়ে এল জ্যাকেট, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠান করতে গিয়ে বড় সমস্যায় করণ

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে একের পর এক অনুষ্ঠান করছেন পাঞ্জাবি গায়ক করণ আউজলা। অস্ট্রেলিয়াতেও তাঁর অনুষ্ঠান ঘিরে অনুরাগীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখা যাচ্ছে। এরই মাঝে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর একটি কনসার্টের ভিডিয়ো, যেখানে দর্শকাসন থেকে উড়ে আসে একটি জ্যাকেট। ঘটনায় প্রথমে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন গায়ক।

ভিডিয়োয় দেখা যায়, মঞ্চে গান গাওয়ার সময় এক ভক্ত করণের দিকে একটি জ্যাকেট ছুড়ে দেন। আচমকা এমন ঘটনায় বিরক্ত হয়ে ওই দর্শকের উদ্দেশে পাঞ্জাবি ভাষায় করণ বলেন, সাহস থাকলে মঞ্চের সামনে এসে তাঁর সঙ্গে কথা বলতে। এমনকি ওই ভক্তকে চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি।

তবে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বুঝতে পারেন করণ। রাগ কিছুটা কমলে মজার ছলেই ওই ভক্তকে প্রশ্ন করেন, ‘পাগল নাকি তুমি? প্রেমে পড়েছ, তাই না?’ এরপর তাঁকে সতর্ক করে জানতে চান, তিনি আসলে কে।

পরে জ্যাকেটটি হাতে তুলে নিয়ে করণ আরও শান্ত ভাবে বলেন, এ ভাবে মঞ্চে কোনও জিনিস ছুড়ে না দিতে। তাঁর কথায়, তিনি ওই ভক্তকে নিয়ে মজা করতে বা তাঁর সঙ্গে কথা বলতে অনুষ্ঠানে আসেননি। তাই অযথা সময় নষ্ট না করার অনুরোধও করেন তিনি।

প্রথম মুহূর্তে বিরক্ত হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি বেশ ঠান্ডা মাথাতেই সামলে নেন করণ। ওই ভক্তের সঙ্গে স্বাভাবিক ভাবেই কথা বলে বিষয়টির ইতি টানেন পাঞ্জাবি গায়ক।

এদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণ অস্ট্রেলিয়া প্রদেশের রাজধানী অ্যাডিলেডে করণের একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল ১৩ অগস্ট। তবে ভিসা সংক্রান্ত সমস্যার কারণে সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যেই তাঁর কনসার্টের এই ভিডিয়ো নতুন করে নজর কেড়েছে নেটদুনিয়ায়।

অমানবিক! অনুষ্ঠানের মাঝেই মঞ্চে উড়ে এল কাচের বোতল, গায়িকার চোখমুখ কেটে রক্তারক্তি কাণ্ড!

অমানবিক! অনুষ্ঠানের মাঝেই মঞ্চে উড়ে এল কাচের বোতল, গায়িকার চোখমুখ কেটে রক্তারক্তি কাণ্ড!
অমানবিক! অনুষ্ঠানের মাঝেই মঞ্চে উড়ে এল কাচের বোতল, গায়িকার চোখমুখ কেটে রক্তারক্তি কাণ্ড!

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক