Recipe: ছুটির দিনের ভোজে বানিয়ে ফেলুন চিকেন মালাই কোপ্তা, পোলাওয়ের সঙ্গে জমবে দারুণ

Recipe: ছুটির দিনে বাড়িতে সবাই থাকলে দুপুরের পাতে একটু ভালমন্দ খাবার থাকলে মন্দ লাগে না। কিন্তু সব সময় বাজারে গিয়ে নতুন করে উপকরণ কেনার সুযোগ বা ইচ্ছা থাকে না। এমন পরিস্থিতিতে ফ্রিজে থাকা হাড়ছাড়া মুরগির মাংস দিয়েই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু চিকেন মালাই কোপ্তা।
নরম চিকেনের কোপ্তা, ক্রিমি গ্রেভি আর কাজু-গরমমশলার স্বাদ—গরমাগরম পোলাও, ফ্রায়েড রাইস কিংবা রুটির সঙ্গে এই পদটি বেশ জমবে। অল্প সময়েই কী ভাবে বানাবেন, রইল সহজ রেসিপি।

উপকরণ
*হাড়ছাড়া মুরগির মাংস — ৪০০ গ্রাম
*রসুন — ৫-৬টি কোয়া
*আদা — ২ ইঞ্চি
*পেঁয়াজ — ২টি
*কাঁচালঙ্কা — ৭-৮টি
*গোলমরিচের গুঁড়ো — ২ টেবিলচামচ
*চিলি ফ্লেক্স — ১ টেবিলচামচ
*ফ্রেশ ক্রিম — ৩-৪ টেবিলচামচ
*গোটা গরমমশলা — ৫ গ্রাম
*কাজু — ৬-৭টি
*ধনেগুঁড়ো — ১ চা-চামচ
*টকদই — ৩ টেবিলচামচ
*কসুরী মেথি — ১ চা-চামচ
*নুন ও চিনি — স্বাদমতো
*হলুদগুঁড়ো — পরিমাণমতো
*সাদা তেল — প্রয়োজনমতো

কী ভাবে বানাবেন চিকেন মালাই কোপ্তা?
প্রথমে মিক্সারে হাড়ছাড়া মুরগির মাংস নিন। এর সঙ্গে আদা, রসুন, কাঁচালঙ্কা, পেঁয়াজ, নুন, গোলমরিচের গুঁড়ো, ফ্রেশ ক্রিম এবং চিলি ফ্লেক্স দিয়ে মিহি করে মিশ্রণ তৈরি করুন।
এ বার সেই মিশ্রণ থেকে ছোট ছোট গোল বলের মতো কোপ্তা তৈরি করে নিন। কড়াইতে প্রয়োজনমতো তেল গরম করে কোপ্তাগুলি ভাল করে ভেজে তুলে রাখুন।
এর পর একই কড়াইতে সামান্য তেল দিয়ে গোটা গরমমশলা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা এবং কাজু দিয়ে ভেজে নিন। মশলাগুলি ভাল করে ভাজা হলে ঠান্ডা করে মিক্সারে দিয়ে মিহি পেস্ট তৈরি করুন।
এ বার কড়াইতে সামান্য তেল দিয়ে তৈরি করা মশলার পেস্টটি দিয়ে দিন। তার মধ্যে ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো এবং ফেটানো টকদই মিশিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা যাতে পুড়ে না যায়, প্রয়োজনে অল্প গরম জল দিতে পারেন।
গ্রেভি ফুটতে শুরু করলে তাতে আগে থেকে ভেজে রাখা চিকেন কোপ্তাগুলি দিয়ে দিন। কড়াই ঢেকে কম আঁচে মিনিট দুয়েক রান্না হতে দিন, যাতে কোপ্তার মধ্যে গ্রেভির স্বাদ ভাল ভাবে ঢুকে যায়।
সব শেষে ঢাকা খুলে ফ্রেশ ক্রিম ও কসুরী মেথি ছড়িয়ে দিন। এক বার ভাল করে মিশিয়ে আঁচ বন্ধ করে দিলেই তৈরি চিকেন মালাই কোপ্তা।

Recipe: ভাতে মেখে খান, কিংবা শেষ পাতে—নামমাত্র উপকরণে বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

গরমাগরম পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন এই ক্রিমি চিকেন পদ। ছুটির দিনের দুপুরের ভোজে বাড়ির সকলের মন জয় করতে পারে এই সহজ রেসিপি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক