Madhumita: নতুন প্রোজেক্টে কাজ শুরু করলেন মধুমিতা, ভাগ করে নিলেন ছবি

Madhumita: আরো একটি নতুন প্রোজেক্টের বিষয়ে ঘোষণা করলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিলেন খুব শীঘ্রই নতুন একটি প্রোজেক্টে কাজ করতে চলেছেন তিনি। যা দেখার পর তাকে আগাম শুভকামনা জানিয়েছেন সকলে।

বর্তমানে এই অভিনেত্রী কেরিয়ারের মধ্যগগনে রয়েছে।ন একের পর এক ধারাবাহিক, ওয়েব সিরিজ, সিনেমা সবমিলিয়ে একটু যেন বিরতি পাচ্ছেন না তিনি। যদিও কোন প্রোজেক্টে তাকে দেখা যাবে সেই বিষয়ে ঘোষণা করেননি। এমনকি সেটি ওয়েব সিরিজ, ধারাবাহিক নাকি সিনেমা সেই বিষয়েও খোলসা করেননি।

শুধুমাত্র কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে সাধারণ শাড়ি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। ইতিমধ্যে তার কাজের বিষয়ে আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অনুরাগীরা। একইসাথে ভরিয়ে তুলেছেন শুভেচ্ছা বার্তায়। উল্লেখযোগ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি।

একাধিক সিনেমা, ওয়েব সিরিজ, মিলিয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। দীর্ঘ সময় টেলিভিশন ধারাবাহিকে কাজ না করলেও ফিরে এসেছিলেন সেখানে। তার মাধ্যমে আরো একবার দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এবার আরও একটি নতুন প্রোজেক্টে কাজ করতে চলেছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নিজেকে গুছিয়ে নিয়েছেন তিনি। পুরনো বৈবাহিক সম্পর্কের তিক্ততা ভুলে নতুন করে শুরু করেছেন জীবনের অধ্যায়। দেবমাল্য চক্রবর্তীর সাথে গাঁটছড়া বেঁধেছেন তিনি। অন্যদিকে তার প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীও বিয়ে করতে চলেছেন শুভস্মিতা মুখার্জিকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক