Dev: প্রিয় ‘লাকি’র আত্মার শান্তি কামনায় সমস্ত আয়োজন করলেন দেব, ভাগ করে নিলেন ছবি

Dev: বাড়ি খুব কাছের সদস্যকে হারিয়েছেন টলিউড অভিনেতা দেব (Dev)। সেই বিষয়ে দুঃখ প্রকাশ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। একইসাথে তার শ্রাদ্ধ-শান্তির আয়োজন করেছিলেন তিনি। সেই ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। একইসাথে তার অনুপস্থিতি যে সবসময় তিনি মনে করবেন সে বিষয়েও জানিয়েছেন।

হয়তো অনেকেই জানেন এই অভিনেতা পোষ্যদের ভীষণই ভালোবাসেন। তার বাড়িতে কাছের কয়েকটি পোষ্য ছিল। তবে তাদের মধ্যে একজন বিদায় নিয়েছে পৃথিবী থেকে। দীর্ঘ দশ বছর অভিনেতার সাথেই ছিল লাকি নামক সেই সারমেয়। তবে সম্প্রতি সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

এই বিষয়ে শোকপ্রকাশ করেছিলেন অভিনেতা। আর এদিন দেখা গেল প্রিয় পোষ্যের শ্রাদ্ধ-শান্তির আয়োজন করেছিলেন তিনি। যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে লাকির ছবির সামনে সাজানো হয়েছে তার পছন্দের সব খাবার। একইসাথে ধর্মীয় আচরণ মেনে সম্পন্ন হয়েছে কাজ।

ছবিগুলো পোস্ট করার পর ক্যাপশনে লিখেছেন, ‘যেখানেই থেকো ভালো থেকো লাকি।’ যে ছবি দেখার পর শোকপ্রকাশ করেছেন অন্যান্য অনুরাগীরাও। আমরা প্রত্যেকে জানি বাড়িতে পোষ্যদের ঠিক কতটা জায়গা থাকে। একেবারে কাছের হয়ে ওঠে তারা। তাই তাদের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না।

সেরকমটাই হয়েছে অভিনেতার ক্ষেত্রেও। তিনি লাকির চলে যাওয়া মেনে নিতে পারছেন না। অন্যদিকে রাজনৈতিক জীবনেও নানান সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাকে। কিছুদিন আগে একটি ভিডিও ঘুরপাক খাচ্ছিলো সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় চোর স্লোগান দেওয়া হচ্ছে। তবে সেই ভিডিও যে ভুয়ো সেই বিষয়েও জানিয়েছিলেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক