Monami: বাচ্চাদের হাতে আঁকা ছবি দিয়ে তৈরি পোশাক পরে চর্চায় উঠে এলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)৷ অনেকে তাকে ‘বাংলার উরফি জাভেদ’ বলেও আখ্যা দিয়েছেন। এর আগে আমরা দেখেছি অদ্ভুত ধরনের পোশাক পরে সকলের নজর কেড়েছেন উরফি, সেই পথেই হাঁটছেন মনামী।
এদিন যে পোশাকটি তিনি পরেছিলেন সেটি একটি সংস্থার বাচ্চাদের হাতে আঁকা ছবি দিয়ে তৈরি। কচি হাতের সেই ছবিগুলি ভীষণ পছন্দ হয়েছে অভিনেত্রীর। আর তার টিম ভীষণ পরিশ্রমের সাথে সেই পোশাকটি তৈরি করেছেন। যেটি পরে একটি ফ্যাশন ইভেন্টে হাজির হয়েছিলেন অভিনেত্রী।
পোশাকটি পরে একাধিক পোজ দিতে দেখা যায় তাকে, এমনকি সেই অ্যাওয়ার্ড হাতে দাঁড়িয়েছিলেন উচ্ছ্বাসের সাথে। আর ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, এটি সব দিক থেকেই সূক্ষ্ম এবং আমি মনে করি এটি আমার ও আমার দলের অন্যতম সেরা সৃষ্টি ধন্যবাদ।@iwmbuzz পশ্চিমবঙ্গকে ফ্যাশনের একটি মঞ্চ দেওয়ার জন্য বাচ্চাদের অনেক ধন্যবাদ।
tanuz_vocational_society এই সুন্দর ছবিগুলোর জন্য। ভালো থাকবেন এবং সবশেষে, কিন্তু কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয়, আমার চমৎকার টিমকে। হ্যাঁ, আমরা প্রতিটি পোশাকের মাধ্যমেই ফ্যাশন সৃষ্টি করছি এবং আপনাদের সবার জন্য ছুটি উদযাপন করা যাক।’
একদিকে যেমন তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুরাগীরা। অন্যদিকে তাকে কটাক্ষ করতেও ছাড়েননি। কেউ কেউ তাকে ‘গরীবের উরফি জাভেদ’ বলেও কটাক্ষ করেছেন। সবমিলিয়ে বলতে গেলে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী। তবে এই প্রথম না এর আগেও এমন অদ্ভুত পোশাকে দেখা গিয়েছে তাকে।

Sudeshna has been writing entertainment reports since 2021.