Srabanti: অভিনয় জগতে অসামান্য অবদান; স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মান পেলেন শ্রাবন্তী

Srabanti: ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ পুরস্কার পেলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti) এবং এই প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন অন্তরের গভীর থেকে। দীর্ঘ সময় ধরে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। একের পর এক সিনেমায় তার অভিনয় মুগ্ধ করেছে সকলকে।

যার ফলে স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কার। সেই তালিকাতেই যোগ হয়েছে আরো একটি নাম। দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায় পুরস্কার হাতে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পোস্ট করে ক্যাপশনে তুলে ধরেছেন বিশেষ কৃতজ্ঞতা।

লিখেছেন, “Whosthat 360 ও Oriflame কর্তৃক আয়োজিত Who’s Next Awards 2026-এ ‘Power Packed Performance of the Year’ পুরস্কার পেয়ে আমি সম্মানিত ও কৃতজ্ঞ। এই যাত্রাপথ, যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন এবং এই মুহূর্তটিকে গড়ে তোলায় প্রতিটি প্রতিকূলতার জন্য আমি কৃতজ্ঞ। এটা তো কেবল শুরু।”

যা দেখার পর তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই তার পারফর্মেন্সের জন্য প্রশংসা করেছেন। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন আগামী জীবনের জন্য। উল্লেখযোগ্য, খুব অল্প বয়সে টলিউড ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন অভিনেত্রী। তারপর থেকে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি।

কাজ করেছেন একাধিক সিনেমায়। এছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে। প্রবেশ করেন রাজনৈতিক ক্ষেত্রেও। যা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে আর বাংলায় পালাবদলের পর সমালোচনা বেড়ে গিয়েছে আরো খানিকটা। বিশেষ করে টলিউড ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে কটাক্ষের ঝড় উঠেছে অনুরাগীমহলে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক