গঙ্গাজল ছিটিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে পাপিয়া অধিকারী, বদলের বার্তা টলিপাড়ায়

টালিগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর প্রথমবার টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছালেন বিজেপি বিধায়ক Papiya Adhikari। স্টুডিও চত্বরে তাঁকে সংবর্ধনা জানান টেকনিশিয়ান ও শিল্পী মহলের একাংশ। নতুন সরকারের পক্ষ থেকে স্টুডিওপাড়ার দায়িত্ব পাওয়ার পর এই সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

স্টুডিওতে প্রবেশের আগে গঙ্গাজল ছিটিয়ে প্রতীকী শুদ্ধিকরণের মাধ্যমে নিজের বক্তব্যের সূচনা করেন পাপিয়া। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে টেকনিশিয়ান স্টুডিও নানা অনিয়ম, পক্ষপাত এবং রাজনৈতিক প্রভাবের কেন্দ্রে পরিণত হয়েছিল। নতুন প্রশাসনের লক্ষ্য হবে শিল্প ও সংস্কৃতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।

এই অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় জানান, টলিপাড়ায় কোনও ধরনের ‘থ্রেট কালচার’, নিষিদ্ধকরণ বা চাপ সৃষ্টি করে কাজ বন্ধ করার পরিবেশ আর বরদাস্ত করা হবে না। সব শিল্পী, কলাকুশলী ও টেকনিশিয়ানদের সমান সুযোগ দিয়ে কাজের পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

টেকনিশিয়ান স্টুডিওতে পাপিয়া অধিকারী
টেকনিশিয়ান স্টুডিওতে পাপিয়া অধিকারী

পাপিয়া আরও বলেন, অতীতে শিল্পীদের নিরাপত্তা এবং স্বার্থ নিয়ে যথেষ্ট উদাসীনতা দেখা গিয়েছে। বিশেষ করে অভিনেতা রাহুলের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, সেই ঘটনার যথাযথ তদন্ত হয়নি। নতুন করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি প্রযোজকদের শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেওয়ার কথাও উল্লেখ করেন।

মহিলা শিল্পীদের নিরাপত্তা নিয়েও সরব হন বিজেপি বিধায়ক। রাতের শ্যুটিং শেষে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা বাধ্যতামূলক করার কথা বলেন তিনি। একই সঙ্গে শ্যুটিংয়ের কল টাইম আগের রাতে জানানো বন্ধ করে অন্তত তিন দিন আগে শিল্পীদের সময়সূচি জানানোর প্রস্তাব দেন।

স্টুডিওপাড়ার বিভিন্ন সংগঠন ও ফেডারেশন নিয়েও পরিবর্তনের ইঙ্গিত দেন পাপিয়া অধিকারী। তাঁর বক্তব্য, ভবিষ্যতে সমস্ত সংগঠন গিল্ডগুলির সঙ্গে আলোচনা করে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হবে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী Mumtaz Sarkar। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ না হওয়ায় দীর্ঘদিন টলিউডে কাজের সুযোগ পাননি। সরকার পরিবর্তনের পরই তিনি আবার স্টুডিওপাড়ায় আসতে পেরেছেন বলে দাবি করেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক