Ankush: বাবা হওয়ার আগে মামা হয়ে নিচ্ছেন অভিনেতা অঙ্কুশ, খুব শীঘ্রই কি ঘর বাঁধছেন? জানুন

Ankush: বাবা হওয়ার ট্রেনিংয়ের আগে মামা হয়ে নিচ্ছেন অভিনেতা অঙ্কুশ (Ankush)। একইসঙ্গে ভাগ করে নিয়েছেন তার ভাগ্নি আরিয়ার বেশ কিছু ছবি। আমরা সকলেই জানি প্রত্যেক মামার কাছে তার ভাগ্নে বা ভাগ্নিরা অনেক বেশি আদরের হয়ে থাকে। ব্যতিক্রমী নন এই অভিনেতাও।

তাইতো আরিয়ার এক বছরের জন্মদিনে বিশেষ বার্তা তুলে ধরেছেন তিনি। একইসাথে পোস্ট করেছেন ভাগ্নির মুখে ভাতের বেশ কিছু ছবি। ছবিতে দেখা যাচ্ছে কখনো তিনি তাকে আকাশের দিকে উঁচু করে ধরে রেখেছেন আবার কখনো মুখে খাবার তুলে দিচ্ছেন। তার চোখে মুখে রীতিমতো উচ্ছ্বাস।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বাবা হওয়ার Training শুনেছি আগে মামা হয়ে নিতে হয়। Happy one year birthday To my sona buri আরিয়া’। যা দেখো মাত্র এই ক্ষুদেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। একইসাথে প্রশংসায় ভরিয়ে তুলেছেন সকলে।

অনেকে আবার এই দু’জনের সম্পর্কের মিষ্টতা সম্পর্কেও কথা বলেছেন। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি। এখানেই শেষ নয় আবার কেউ কেউ তার বিয়ে নিয়েও প্রশ্ন করেছেন। আসলে দীর্ঘ সময় ধরে তার বিয়ে একটা রহস্য হয়ে গিয়েছে সকলের কাছে।

প্রত্যেকেই উদগ্রীব হয়ে আছেন তার এবং ঐন্দ্রিলার বিয়ে দেখার জন্য। দীর্ঘ সময় ধরে সম্পর্কে আবদ্ধ থাকলেও বিয়ে নিয়ে কেউ মুখ খুলছেন না। যে বিষয়টি দর্শকেরা আর ভালো চোখে দেখছেন না। তারা প্রত্যেকেই চাইছেন এই জুটি বিয়ের পিঁড়িতে বসুক।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক