Iman: কঠিন সময়ে পাশে থাকার জন্য জগন্নাথদেবকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ইমন

Iman Chakraborty: সবাই যখন দূরে ঠেলে দিয়েছিল, তখন একজন পাশে থেকে ছিলেন তার। তাকে কৃতজ্ঞতা জানিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শিল্পী ইমন চক্রবর্তী (Iman)। হয়তো অনেকেই জানেন তিনি জগন্নাথদেবের একনিষ্ঠ ভক্ত। পুরীর মন্দির যাওয়া থেকে শুরু করে বাড়িতে তাদের সেবা করা সবই করেন আন্তরিকভাবে।

এই যেমন কিছুদিন আগে স্নানযাত্রা উপলক্ষ্যে সকল নিয়মনীতি মেনে বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন। আর এবার পালা রথযাত্রার। এদিন পুরীর পাশাপাশি গোটা বাংলা জুড়েও রথযাত্রার অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষ্যে দুটি বিশেষ ছবি পোস্ট করেছেন ইমন।

যেখানে দেখা যাচ্ছে কখনো তিনি জগন্নাথদেবকে কোলে নিয়ে বসে রয়েছেন, আবার কখনো তিন ভাইবোনের সামনে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন তার নিজের বাবা। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,
‘যখন সবাই দূরে সরিয়ে দিয়েছিল, শুধু তুমি পাশে ছিলে বাবা। আজ সবাই আছে। জানি, সব বদলে যায়। খালি তুমি হাত ছেড়ো না বাবা। তুমি হাত ছেড়ো না।’

হয়তো অনেকেই বুঝতে পেরেছেন এই ছবিগুলোর মাধ্যমে তিনি দুই বাবাকে কৃতজ্ঞতা জানিয়েছেন। একজন জন্মদাতা পিতা, আরেকজন যিনি জগতের পিতা জগন্নাথ। দু’জনকেই কৃতজ্ঞতা জানিয়েছেন তার কঠিন সময়ে পাশে থাকার জন্য।

উল্লেখ্য, এক সময় তুমুল ঝড় এসেছিল তার জীবনে। মূলত রাজনৈতিক কারণে চড়াই-উতরাইয়ের সম্মুখীন হয়েছিলেন শিল্পী। তবে সেই সময়ে হাল ছাড়েননি ভক্তি রেখেছিলেন মনে। সেই বিশ্বাসের জোরেই আজ সবকিছু ঠিক হয়েছে, সবাই পাশে ফিরে এসেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক