Ram Charan: দক্ষিণী সুপারস্টার রাম চরণকে ঘিরে ফের চর্চা শুরু হয়েছে। তবে এবার কোনও ছবি বা বিতর্ক নয়, বরং শুটিং চলাকালীন গুরুতর চোট পাওয়ার কারণে অস্ত্রোপচার করতে হয়েছে অভিনেতাকে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শুটিং সেটেই লাগে চোট
জানা গিয়েছে, নতুন ছবির শুটিং চলাকালীন রাম চরণ(Ram Charan)-এর কব্জিতে গুরুতর আঘাত লাগে। যদিও সেই সময় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
কোয়েম্বাটুরে সফল অস্ত্রোপচার
রবিবার রাম চরণ(Ram Charan)কে হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে দেখা যায়। সেখান থেকে তিনি কোয়েম্বাটুরে যান। তাঁর সঙ্গে ছিলেন বাবা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা। কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে তাঁর কব্জির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
চোটের জটিলতার কারণে যুক্তরাষ্ট্র থেকে হাত ও কব্জি বিশেষজ্ঞকে আনা হয়েছিল। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন।
এখন কেমন আছেন অভিনেতা?
চিকিৎসক দলের বক্তব্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রাম চরণ(Ram Charan)। আপাতত তাঁকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তিনি শুটিংয়ে ফিরবেন না।
কবে ফিরবেন কাজে?
রাম চরণ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পরই তিনি আবার শুটিং শুরু করবেন। তাঁর পরবর্তী ছবি ‘আরসি ১৭’, যার পরিচালনায় রয়েছেন সুকুমার। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ছবির চিত্রনাট্যের প্রাথমিক কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। অভিনেতা সুস্থ হলেই ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.