ভারতীয় জওয়ানদের অসম্মান! লাদাখের স্বঘোষিত ‘জেন জি’ মহিলা পর্যটকের আচরণে ক্ষুব্ধ অনুপম খের

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের সোশাল মিডিয়ায় বরাবরই সরব। বিভিন্ন বিষয়ে নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এবার লাদাখে এক মহিলা পর্যটকের একটি ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা। ওই মহিলা নিজেকে ‘জেন জি’ বলে পরিচয় দিয়ে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন বলে অভিযোগ অনুপমের।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে ওই মহিলাকে মিনামার্গ চেকপোস্টে ব্যারিকেডের কাছে নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। পর্যটকদের উপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সেই সময়ই কাশ্মীরে সাধারণ মানুষের পরিস্থিতির সঙ্গে বিষয়টির তুলনা করতে শোনা যায় তাঁকে। ভিডিওর এক পর্যায়ে তিনি বলেন, “আমরা জেন জি। এসব বরদাস্ত করব না।”

ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান অনুপম খের। তাঁর দাবি, ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে এভাবে কথা বলা অত্যন্ত অসম্মানজনক। এই ঘটনায় তিনি নিজেও বিচলিত হয়েছেন বলে জানান অভিনেতা।

ঘটনার প্রসঙ্গে অনুপম তাঁর অভিনীত ‘তানভি দ্যা গ্রেট’ ছবির একটি গান সোশাল মিডিয়ায় শেয়ার করেন। তাঁর দাবি, গানটি প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং সেনা আধিকারিকদের কাছেও প্রশংসিত হয়েছে। বহু সেনা ওই গানটি তাঁকে ফরওয়ার্ড করে প্রশংসা করেছেন বলেও জানান তিনি। অনুপমের কথায়, গানটির মধ্যে ভারতের প্রকৃত তরুণ প্রজন্মের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

প্রকৃত ‘জেন জি’ কাকে বলা যায়, সেই প্রসঙ্গও তুলে ধরেছেন অভিনেতা। তাঁর মতে, নবপ্রজন্মের পরিচয় শুধু নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। সাহস, শৃঙ্খলাবোধ এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শনও সমান গুরুত্বপূর্ণ।

অনুপমের বক্তব্য, “নবপ্রজন্ম শুধু দৃষ্টিভঙ্গি প্রদর্শন নয়। সাহস, শৃঙ্খলাবোধ, সম্মান প্রদর্শন অত্যন্ত প্রয়োজন।” এরপরই ভারতীয় সেনার উদ্দেশে ‘বিজয়ী হোক’ বার্তা দিয়ে ‘জয় হিন্দ’ লেখেন তিনি।

এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ অনুপম খেরের বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ ওই পর্যটকের প্রশ্ন তোলার অধিকার নিয়েও আলোচনা করেছেন। ফলে লাদাখের এই ভিডিওকে ঘিরে সোশাল মিডিয়ায় বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক