Bigg Boss Bangla: ‘ও টোপ দিয়ে ডাকে’, দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ নিরঞ্জনের, চোখে জল গায়কের

Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’-র ঘরে দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে দ্বন্দ্ব, আবেগ এবং কৌশলের লড়াই। এবার সেই উত্তেজনার কেন্দ্রে সোশ্যাল মিডিয়া তারকা তথা কৌতুকশিল্পী নিরঞ্জন মণ্ডল ও গায়ক দুর্নিবার সাহা। সহ-প্রতিযোগী দুর্নিবারের গেমপ্ল্যান নিয়ে সরাসরি প্রশ্ন তুলে ঘরের পরিবেশ উত্তপ্ত করে তুললেন নিরঞ্জন।

ঘটনার সূত্রপাত সৃজলা গুহকে ঘিরে একটি কথোপকথন থেকে। দুর্নিবার ও সৃজলার সম্পর্ক নিয়ে নিরঞ্জন এবং ঝিলম কেন প্রশ্ন তুলছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সৃজলা। সেই সময়ই মেজাজ হারিয়ে নিজের বক্তব্য রাখতে শুরু করেন নিরঞ্জন। তবে সৃজলার থেকেও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন দুর্নিবারের বিরুদ্ধে। নিরঞ্জনের অভিযোগ, দুর্নিবার অত্যন্ত ‘ম্যানিপুলেটিভ’। তাঁর দাবি, কোনও পরিস্থিতি নিজের বিপক্ষে যাচ্ছে বুঝলেই দুর্নিবার নিজেকে পরিস্থিতির শিকার হিসেবে তুলে ধরে অন্যদের সহানুভূতি আদায়ের চেষ্টা করেন।

নিরঞ্জনের কথায়, “যখনই বিপদ দেখে, দুর্নিবার নিজের তূণ থেকে মোক্ষম অস্ত্রটি বের করে। চোখ লাল করে ছলছল করে আসবে, তারপর দু’ফোঁটা চোখের জল ফেলে নির্দিষ্ট মানুষটির আবেগ ম্যানিপুলেট করবে। এটাই ওর নিয়মিত প্যাটার্ন। সবাই তা জানে এবং দেখেছে!” নিরঞ্জনের এমন মন্তব্যে ঘরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর অভিযোগ শুনে কার্যত স্তম্ভিত হয়ে যান দুর্নিবার। পরে আবেগপ্রবণ হয়ে তিনি নিরঞ্জনকে প্রশ্ন করেন, “তুই সত্যিই মনে করিস আমি তোকে ম্যানিপুলেট করেছি?”

জবাবে নিরঞ্জন নিজের বক্তব্যে অনড় থাকেন এবং সরাসরি ‘হ্যাঁ’ বলেন। এরপর পরিস্থিতি সামাল দিতে নিরঞ্জন দুর্নিবারকে নিজের মাথায় হাত ছুঁইয়ে সত্যি কথা বলার অনুরোধ করেন। কান্নায় ভেঙে পড়ে দুর্নিবার দাবি করেন, তাঁর কোনও অসৎ গেমপ্ল্যান নেই এবং তিনি কখনও কাউকে ম্যানিপুলেট করেননি।

উল্লেখ্য, এর আগেও ‘সোনার বিস্কুট’ টাস্ককে কেন্দ্র করে জীতু কামালের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন নিরঞ্জন। সেই ঘটনার পর নিজের শৈশবের কঠিন অভিজ্ঞতা এবং অতীতে ‘মেয়েলি চালচলন’-এর জন্য ‘মিথ্যাবাদী’ অপবাদ পাওয়ার কথা সহ-প্রতিযোগীদের জানিয়েছিলেন তিনি। এবার সেই আবেগঘন পর্বের পরই দুর্নিবারের গেমপ্ল্যান নিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

‘বিগ বস বাংলা’-র ঘরে নিরঞ্জন ও দুর্নিবারের এই সংঘাত আগামী দিনে তাঁদের সমীকরণে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক