Sohini Sarkar: কোলে ১০ দিনের ‘বীরপুরুষ’, ছেলেকে নিয়েই প্রথম জন্মদিন উদ্‌যাপন সোহিনীর

Sohini Sarkar: মা হওয়ার পর এটাই প্রথম জন্মদিন। তাই এ বারের জন্মদিনটা অভিনেত্রী সোহিনী সরকারের কাছে যে অন্যরকম বিশেষ, তা বলার অপেক্ষা রাখে না। জীবনের এই বিশেষ দিনটি কোনও বড় আয়োজন নয়, বরং কোলে সদ্যোজাত সন্তানকে নিয়েই উদ্‌যাপন করলেন অভিনেত্রী। ১০ দিনের ‘বীরপুরুষ’কে কোলে নিয়েই কেক কাটতে দেখা গেল তাঁকে।

জন্মদিনের বিশেষ মুহূর্তের ছবিতে সোহিনী(Sohini Sarkar)-কে দেখা গিয়েছে নীল রঙের পোশাকে। কোনও ভারী রূপটান নেই, খোলা চুল আর মুখে মিষ্টি হাসি। কোলে তাঁর ছোট্ট সন্তান। কাছের বন্ধুদের উপস্থিতিতেই ঘরোয়া পরিবেশে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন নতুন মা।

সোহিনী এবং শোভন গঙ্গোপাধ্যায় যে বাবা-মা হয়েছেন, সেই সুখবর আগেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। এ বার ছেলেকে কোলে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসতে শুরু করেন অভিনেত্রী। সেই বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীও।

সোহিনীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অঙ্কিতা লেখেন, “জন্মদিনের শুভেচ্ছা বীরপুরুষের মা। আমাদের এত সুন্দর উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।”

Sohini Sarkar

মা হওয়ার কয়েক দিন আগেও কাজ থেকে দূরে সরে যাননি সোহিনী। নিজের ছবির প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। পুজোয় তাঁকে দেখা যাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-তে। এই ছবিতে যিশু সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

তবে আপাতত শুটিং, প্রচার কিংবা ক্যামেরার ঝলকানি নয়—ছোট্ট সন্তানই যে সোহিনীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, জন্মদিনের ছবিতেই যেন তার প্রতিফলন। মা হওয়ার পর প্রথম জন্মদিনে ছেলেকে কোলে নিয়ে কাটানো এই মুহূর্ত নতুন জীবনের এক মায়াময় স্মৃতি হয়ে রইল অভিনেত্রীর কাছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক