জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। গায়ক স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সদ্যই প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী। গত ২০ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দেন সোহিনী। আদর করে ছেলেকে ‘বীরপুরুষ’ বলে ডাকছেন দম্পতি। শোভনের দেওয়া ডাকনাম ‘টুল’।
ছেলের জন্মের মাত্র ১০ দিনের মাথায় জন্মদিন পালন করেন সোহিনী। তবে এবারের জন্মদিনে ছিল না কোনও জাঁকজমকপূর্ণ আয়োজন। বরং একরত্তি সন্তানকে কোলে নিয়ে স্বামী শোভনের পাশে বসে কেক কেটে একেবারে ঘরোয়া ও শান্ত পরিবেশে বিশেষ দিনটি কাটিয়েছেন অভিনেত্রী।
জন্মদিনের শুভেচ্ছার জন্য শনিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান সোহিনী। নিজের পোস্টে তিনি লেখেন, “বহু বসন্ত পেরিয়ে এই জন্মদিন বিশেষ হয়ে রইলো।” পাশাপাশি জানান, আশপাশের মানুষের ভালোবাসা ও যত্নে তাঁর জন্মদিনটি অত্যন্ত শান্তিতেই কেটেছে।
তবে সেই পোস্ট ঘিরেই ঘটে যায় একটি ছোট্ট ভুল। ধন্যবাদ জানানোর সময় একটি ছবি শেয়ার করেছিলেন সোহিনী, যেখানে অসাবধানতাবশত তাঁর সদ্যোজাত ছেলের মুখ প্রকাশ্যে চলে আসে। বিষয়টি নজরে আসার পর দ্রুত ছবিটি সরিয়ে নেন অভিনেত্রী।
এরপর একই ছবি নতুন করে পোস্ট করেন তিনি। তবে এবার ছেলের মুখের উপর লাল হার্ট ইমোজি দিয়ে ঢেকে দেন। অর্থাৎ, ইচ্ছাকৃতভাবে সন্তানের মুখ প্রকাশ্যে আনতে চাননি অভিনেত্রী। ভুল বুঝতে পেরেই দ্রুত তা শুধরে নেন তিনি।
নতুন সদস্যকে ঘিরে পরিবার ও অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত সোহিনী। সদ্য মা হওয়া অভিনেত্রীর জীবনে এই জন্মদিন তাই নিঃসন্দেহে অন্যরকম আবেগ ও আনন্দের হয়ে রইল।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.