‘বিগ বস বাংলা’-র ঘরে এবার আসতে চলেছেন টলিউডের তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘দাদার দরবার’-এর মঞ্চে তাঁর উপস্থিতি যে প্রতিযোগীদের জন্য বিশেষ মুহূর্ত হতে চলেছে, তা নতুন প্রোমোতেই স্পষ্ট। প্রসেনজিৎকে দেখেই আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গেল প্রতিযোগী দুর্নিবার সাহাকে।
নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, বিগ বসের ঘরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রবেশ করতেই অন্যান্য প্রতিযোগীরা হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানাচ্ছেন। কিন্তু অভিনেতাকে দেখেই আবেগ সামলাতে পারেননি দুর্নিবার। চোখে জল নিয়ে তাঁকে কাঁদতে দেখা যায়। এই দৃশ্য সামনে আসতেই দুর্নিবার ও প্রসেনজিতের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার মোহরের সঙ্গে বিবাহিত সম্পর্ক রয়েছে দুর্নিবারের। সেই সূত্রে প্রসেনজিতের সঙ্গে তাঁর পারিবারিক ঘনিষ্ঠতাও রয়েছে। তাই টলিউডের এই তারকাকে অনেকটাই পরিবারের অভিভাবকের মতোই দেখেন দুর্নিবার। ফলে বিগ বসের ঘরের মধ্যে প্রসেনজিৎকে সামনে পেয়ে দুর্নিবার আবেগপ্রবণ হয়ে পড়েছেন বলেই মনে করছেন অনেকে। প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা ধরনের মন্তব্য। কারও মতে, প্রসেনজিৎকে দেখে নিজের পরিবারের কথা মনে পড়ে গিয়েছিল দুর্নিবারের। আবার কেউ কেউ মজার ছলে দাবি করছেন, ‘জামাই’ দুর্নিবারের পাশে এবার স্বয়ং প্রসেনজিৎ রয়েছেন, তাই ট্রফি জেতা তাঁর প্রায় নিশ্চিত!
এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘দুর্নিবারের হাতেই ট্রফিটা তুলে দিন, কারণ এনার কথাতেই শোটা চলছে।’ আবার কারও কটাক্ষ, ‘শ্বশুরমশাইকে দেখে কান্নাকাটি করছে। এবার চ্যাম্পিয়ন হবেই দুর্নিবার।’ দুর্নিবারের কান্না নিয়েও অবশ্য কটাক্ষের কমতি নেই। একাংশের দাবি, বিগ বসের ঘরে সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় দুর্নিবারকেই। কেউ কেউ এমনও লিখেছেন, মেয়েদের থেকেও বেশি কাঁদেন তিনি!
সব মিলিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিগ বসের ঘরে প্রবেশ যে প্রতিযোগীদের মধ্যে নতুন আবেগ ও উত্তেজনা তৈরি করবে, তা বলাই যায়। তবে দুর্নিবারের কান্নার নেপথ্যে ঠিক কী কারণ, তা জানা যাবে আজকের বিশেষ পর্ব সম্প্রচারের পরই।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
