Jeetu-Nabanita: ‘এতটা শান্ত জীতুকে দেখিনি’, বিগ বসে প্রাক্তনের নতুন রূপ দেখে অবাক নবনীতা

‘বিগ বস বাংলা’-র ঘরে একের পর এক চমক দেখা যাচ্ছে। প্রতিযোগীদের মধ্যে অভিনেতা জীতু কামালও শুরু থেকেই নিজের মার্জিত আচরণ ও বুদ্ধিদীপ্ত উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন। তবে বিগ বসের ঘরে জীতুর এই শান্ত ও সংযত রূপ দেখে বেশ অবাক তাঁর প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী নবনীতা দাস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীতুর বিগ বসে যোগ দেওয়া এবং তাঁর গেমপ্লে নিয়ে মুখ খুলেছেন নবনীতা। অভিনেত্রী জানান, বিগ বসের ঘরে প্রবেশের আগে জীতুর সঙ্গে তাঁর সামান্য কথাবার্তা হয়েছিল। তবে শো-তে যাওয়ার বিষয়ে বিস্তারিত কিছুই আলোচনা হয়নি। নবনীতা জানান, জীতু শুধু তাঁকে জানিয়েছিলেন যে তিনি বিগ বসে যাচ্ছেন। এরপর শো-তে জীতুর প্রবেশের খবরও তিনি আগে থেকে বিশদে জানতেন না। ঘরের ভিতরে জীতুকে দেখার পরই বিষয়টি সম্পর্কে জানতে পারেন তিনি।

তবে জীতুর বর্তমান আচরণই সবচেয়ে বেশি অবাক করেছে নবনীতাকে। তাঁর কথায়, ক্যামেরার সামনে জীতুকে যতটা শান্ত দেখা যাচ্ছে, বাস্তবে তিনি মোটেই তেমন নন। ক্যামেরার পিছনে জীতু অত্যন্ত মজার মানুষ এবং সুযোগ পেলেই অন্যদের সঙ্গে মজা-ঠাট্টা করেন। দীর্ঘদিন তাঁর সঙ্গে কাজ করা মানুষরাও জীতুর এই স্বভাব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল বলে জানান নবনীতা।

তাহলে কি ইচ্ছা করেই নিজের আসল ব্যক্তিত্ব আড়ালে রাখছেন জীতু? নবনীতার কথায়, এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, বিগ বসের মতো দীর্ঘমেয়াদি খেলায় প্রথম থেকেই নিজের সমস্ত স্ট্র্যাটেজি প্রকাশ করে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। তাই হয়তো জীতু আপাতত নিজেকে অনেকটাই সংযত রাখছেন। নবনীতার বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে জীতুর আসল ব্যক্তিত্ব এবং গেমপ্লে আরও স্পষ্ট হয়ে উঠবে। তাঁর সেরা চাল এবং স্ট্র্যাটেজিগুলি হয়তো জীতু আপাতত নিজের মধ্যেই রেখে দিয়েছেন। আগামী দিনে ধীরে ধীরে সেগুলিই সামনে আসতে পারে।

‘যে নিজেকে দাদা বলে ডাকে, সে কি নিজেকে ভাইফোঁটাও দেয়?’ মহারাজকে খোঁচা ঋত্বিকের!
‘যে নিজেকে দাদা বলে ডাকে, সে কি নিজেকে ভাইফোঁটাও দেয়?’ মহারাজকে খোঁচা ঋত্বিকের!

বিয়ে ভেঙে গেলেও জীতু ও নবনীতার সম্পর্কের সমীকরণে বন্ধুত্বের জায়গাটি এখনও অটুট। একে অপরের পাশে থাকার সেই সম্পর্কের কথাও বারবার প্রকাশ্যে এসেছে। এমনকি জীতুর প্রয়োজন হলে রাত দুটোতেও ফেসবুক লাইভে যোগ দিতে ছুটে গিয়েছেন নবনীতা। তাই সম্পর্কের নতুন সংজ্ঞায় প্রাক্তন হলেও, বন্ধুত্বের জায়গা থেকে দুজনের বন্ধন এখনও যথেষ্ট মজবুত।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক