Dhanteras 2025: হিন্দু ধর্মে ধনতেরাসের তিথিকে শুভ বলে মান্য করা হয়। এই তিথি প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ দিনে এটি পড়ে, যা এবছর (2025 সালে) ১৮ ই অক্টোবর পড়েছে। এই বিশেষ দিনটি দিওয়ালি উৎসবেরও সূচনা করে থেকে। শাস্ত্রমতে ধনতেরাসের তিথিতে ভগবান ধন্বন্তরী, দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের পূজা প্রচলিত। এই বিশেষ তিথিতে মানুষ সোনা ও রূপা কিনে থাকেন, যা সমৃদ্ধির প্রতীক হিসেবে মান্য করা হয়ে থাকে। আসুন জেনে নেওয়া যাক, এই বিশেষ দিনে কী কী কেনা শুভ বলে মান্য করা হয়ে থাকে।
ধনতেরাসে কোন জিনিস কেনা অত্যন্ত শুভ
লবণ
ধনতেরাসের শুভ তিথিতে লবণ কেনা শুভ বলে মনে করা হয়। ঘরের পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে লবণ। তাই ধনতেরাসের শুভ দিনে শিলা লবণ কিনে ঘরে রাখতে পারেন। এর ফলে বাস্তু ত্রুটি দূর হয় এবং সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।
ঝাড়ু
ধনতেরাসের দিনে ঝাড়ু কেনা দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। বলা হয় যে ধনতেরাসে ঝাড়ু কিনে ঘর রাখলে ঘর থেকে দারিদ্র্য এবং নেতিবাচক শক্তি দূর করে। তবে ধনতেরাসের দিনে কেনা নতুন ঝাড়ু ব্যবহার করবেন না।
নতুন বাসনপত্র
তামা ও পিতলের বাসনপত্র কিনতে পারেন ধনতেরাসে। এই ধাতুগুলি গৃহের পবিত্রতা, সংসারের সমৃদ্ধির এবং স্বাস্থ্যর সঙ্গে জড়িত। সে কারনে ধনতেরাসে এই ধাতুগুলি কেনা মানেই ঘরে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে।
ধনের বীজ
ধনতেরাসের বিশেষ তিথিতে গোটা ধনে বীজ কেনা খুবই শুভ বলে মনে করা হয়। সমৃদ্ধি এবং আর্থিক অগ্রগতির প্রতীক হিসেবে মনে করা হয় গোটা ধনে বীজকে। ধনতেরাসের বিশেষ তিথিতে পূজার সময়, দেবী লক্ষ্মীকে কিছু গোটা ধনে বীজ নিবেদন করুন এবং বাকি গোটা ধনে বীজ আপনার নিরাপদ স্থানে রাখুন। মনে করা হয় এটি আর্থিক লাভ বয়ে আনে।
গোমতী চক্র
দেবী লক্ষ্মীর প্রিয় গোমতী চক্রকে। ধনতেরাসের তিথিতে এটি কিনে পূজায় নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বস, ধনতেরাসের দিন গোমতী চক্র কিনে তা দেবী লক্ষ্মীকে নিবেদন করলে আর্থিক বাধা দূর হবে এবং বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী বাস নিশ্চিত করে।
ধনতেরাসের তিথিতে কোন জিনিস কেনা উচিত নয়?
চামড়ার জিনিসও কেনা উচিৎ নয়। ধারালো বা সূক্ষ্ম জিনিস, যেমন ছুরি এবং কাঁচি কেনা উচিৎ নয়।
ধনতেরাসের বিশেষ তিথিতে প্লাস্টিক এবং কাচের জিনিসপত্রও কেনা অনুচিৎ। এছাড়া ধনতেরাসের শুভ তিথিতে কালো জিনিসপত্রও কেনা অনুচিৎ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.