৪০০-৫০০ কোটি টাকার সম্পত্তির দাবি মিথ্যা! নিজের বাড়ি বিক্রি করে এখন ভাড়াবাড়িতে থাকেন অনুপম খের, কেন নিলেন এমন সিদ্ধান্ত?

নেটমাধ্যমে দাবি করা হয়, বলিউড অভিনেতা অনুপম খেরের মোট সম্পত্তির পরিমাণ ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। কিন্তু এই বিপুল সম্পত্তির দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানালেন অভিনেতা নিজেই। তাঁর দাবি, প্রচলিত ওই অঙ্কের ১০ শতাংশ সম্পত্তিও তাঁর নেই। আরও অবাক করার বিষয় হল, মুম্বইয়ে নিজের বাড়ি বিক্রি করে বর্তমানে ভাড়াবাড়িতে থাকেন তিনি। অভিনেতার বিক্রি করা সেই বাড়ির নতুন মালিক আবার বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট।

সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের সম্পত্তি এবং জীবনযাপন নিয়ে খোলামেলা কথা বলেন অনুপম খের। নেটমাধ্যমে তাঁর সম্পত্তির পরিমাণ নিয়ে যে তথ্য ছড়িয়ে রয়েছে, তা দেখে নিজেই বিস্মিত অভিনেতা। তাঁর কথায়, এই ধরনের তথ্যের কোনও বাস্তব ভিত্তি নেই। এমনকি মজা করে তিনি জানিয়েছেন, কখনও কখনও এই সব ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করার কথাও ভাবেন। বন্ধুরাও নেটমাধ্যমে তাঁর সম্পত্তির পরিমাণ দেখে তাঁকে মজা করে টাকা দেওয়ার আবদার করেন। অভিনেতা জানিয়েছেন, প্রায় ১০ বছর আগেই নিজের বাড়ি বিক্রি করে ভাড়াবাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁর মতে, নিজের বাড়ি থাকলে সেটির রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য দায়িত্ব সামলাতে হয়। সেই অতিরিক্ত ঝামেলা থেকে মুক্ত থাকতেই এই সিদ্ধান্ত। ভাড়াবাড়িতে থাকার পর থেকে নিজেকে অনেক বেশি স্বাধীন মনে হয় বলেও জানিয়েছেন তিনি। শুধু অনুপম নন, তাঁর ভাইও ভাড়াবাড়িতে থাকেন।

এক সময় মুম্বইয়ে নিজের একটি বাড়ি ছিল অভিনেতার। সেই বাড়িটি তিনি বিক্রি করে দেন আলিয়া ভট্টের কাছে। এরপর অন্য একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। সেই সময় তাঁর স্ত্রী কিরণ খের সাংসদ হওয়ার পর চণ্ডীগড়ে চলে যান। ফলে নতুন করে নিজের বাড়ি কেনার প্রয়োজনও অনুভব করেননি অভিনেতা। নিজের বাড়ি না থাকলেও জীবনযাপনের ক্ষেত্রে কোনও আপস করতে রাজি নন অনুপম। ভাল রেস্তরাঁয় খাওয়া, আরামদায়ক সফর কিংবা নামী হোটেলে থাকা—সবই পছন্দ করেন তিনি। অভিনেতার মতে, তিনি আরামপ্রিয় মানুষ। তবে মানুষের চাহিদার কোনও শেষ নেই। তাই অপ্রয়োজনীয় সম্পত্তি জমানোর পরিবর্তে নিজের মতো করে জীবন উপভোগ করতেই বেশি আগ্রহী তিনি।

নিজে ভাড়াবাড়িতে থাকলেও মায়ের ইচ্ছাপূরণে কোনও খামতি রাখেননি অনুপম। শিমলায় মায়ের জন্য একটি বড় বাড়ি কিনেছেন অভিনেতা। প্রায় ৬০ বছর ভাড়াবাড়িতে থাকার পর নিজের একটি বাড়ির ইচ্ছা প্রকাশ করেছিলেন তাঁর মা। প্রথমে এক কামরার বাড়ি চেয়েছিলেন তিনি। কিন্তু ছেলের পছন্দ হয় আটটি শোয়ার ঘর এবং একটি বড় হলঘর-সহ একটি বাড়ি। শেষ পর্যন্ত মায়ের জন্য সেই বাড়িটিই কিনে দেন অনুপম। অভিনেতার কাছে মায়ের দীর্ঘদিনের স্বপ্নপূরণ করাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সারা জীবন ভাড়াবাড়িতে কাটানোর পর জীবনের শেষ পর্যায়ে মায়ের নিজের বাড়িতে থাকার ইচ্ছাকে সম্মান জানাতে চেয়েছিলেন তিনি।

অর্থ এবং সম্পত্তি নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন অনুপম। অভিনয়জীবনের শুরুতে ‘সারাংশ’ ছবির জন্য মাত্র ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে তাঁর উপার্জন অনেকটাই বেড়েছে। তবে অভিনেতার মতে, জীবনে কত টাকা উপার্জন করা হল, তার পাশাপাশি কতটা প্রয়োজন, সেটাও বোঝা জরুরি। তাঁর মতে, মাথা গোঁজার জন্য একটি বাড়ি প্রয়োজন। সেটি নিজের হতে পারে, আবার ভাড়ারও হতে পারে। কিন্তু অতিরিক্ত সম্পত্তি জমানোর কোনও নির্দিষ্ট সীমা নেই। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ এবং বৃদ্ধ বাবা-মায়ের উপর সন্তানদের চাপ সৃষ্টি করার মতো ঘটনাও তাঁকে ভাবায়। তাই যতটা সম্ভব সম্পত্তির বোঝা কমিয়ে রেখে জীবন কাটানোর পক্ষেই মত অভিনেতার।

মীরাক্কেল সিজন ১১ ফিরছে কবে? সঞ্চালকের আসনে কি আবার দেখা যাবে মীর আফসর আলিকে?
মীরাক্কেল সিজন ১১ ফিরছে কবে? সঞ্চালকের আসনে কি আবার দেখা যাবে মীর আফসর আলিকে?

অন্য দিকে, কাজের ক্ষেত্রেও ব্যস্ত রয়েছেন অনুপম খের। নীতেশ তিওয়ারির পৌরাণিক ছবি ‘রামায়ণ: পার্ট ১’-এ জটায়ুর চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। ছবির শেষ পর্বে রাবণের হাত থেকে সীতাকে রক্ষা করার জন্য জটায়ুর লড়াইয়ে শোনা যাবে তাঁর কণ্ঠ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক