‘সবসময় চেষ্টা করো যে কোন পাত্রের উপযুক্ত হওয়ার!’ সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে এমন বার্তাই দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন কী কারণে এমনটা বললেন তিনি? আসুন তাহলে বিষয়টি খোলসা করেই জানা যাক।
তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে কখনো শাড়িতে আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে সেজে উঠেছেন। এই লেখার মাধ্যমে তিনি এটাই বুঝিয়ে দিয়েছেন যে তিনি সব পোশাকেই মানানসই। পাশাপাশি আরও বুঝিয়েছেন সাবেকি থেকেও আধুনিকতার ছোঁয়ায় নিজেকে রাখা যায়।
একটি ছবিতে দেখা যাচ্ছে শাড়ি পরে রয়েছেন অভিনেত্রী আরেকটি ছবিতে সালোয়ার আবার আরেকটিতে একটি শর্ট ড্রেস পরে। সবকটিতেই অসাধারণ সুন্দরী লাগছিল তাকে দেখতে। অন্যদিকে অভিনেত্রী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলে এটাই স্পষ্ট হয়, একদিকে তিনি আধুনিক আবার আরেকদিকে আধ্যাত্মিকভাবে পরিণত হচ্ছেন তিনি।
তবে এই লেখার মাধ্যমে শুধুমাত্র যে পোশাকের কথা বলেছেন তা নয়। আমরা সকলেই জানি আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় জীবনে। সবরকম পরিস্থিতিতেই মানিয়ে নিতে হয়। এই বিষয়টিও তিনি বলতে চেয়েছেন যে যত বাধাই আসুক না কেন সবরকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে।
উল্লেখযোগ্য, খুব কম বয়সে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর সহ-অভিনেতা সৌরভ চক্রবর্তীকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তবে কয়েক বছর কাটতে না কাটতেই সম্পর্কে ফাটল ধরে। বহু আগেই আলাদা থাকতে শুরু করেছেন তারা। বর্তমানে নিজেদের কেরিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন দু’জনে।
আরও পড়ুন,
*মায়ের পূজো নিয়েও এমন হুমকি! পুজো করার জন্য দিতে হবে মোটা অংকের টাকা!

Hello, I am BB. I have been working in blogging for more than four years.