ভালোবাসার জন্য মানুষকে অনেক কিছুই করতে হয়। এমন অনেক কাজ করতে হয় যেগুলি মানুষ নিজের ইচ্ছেয় না বরং তার মনের মানুষের পছন্দের কারণেই করে থাকেন। তেমনটাই হয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিনহার সাথে। ভিনদেশে ঘুরতে গিয়ে একটি বিশেষ রাইডে চড়েছিলেন তিনি এবং তার স্বামী জাহির ইকবাল।
তবে তিনি জানিয়েছেন তিনি নিজের ইচ্ছেয় তাতে চড়েননি বরং জাহিরের কারণে এই রাইডে তাকে চড়তে হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে স্লিংশটে চেপেছেন তিনি। এটি মূলত গুলতির মতোন কাজ করে।
লম্বা দড়ির মাঝখানে দু’জনকে বসিয়ে দেওয়া হয়। এবার খুব জোরে তাদের আকাশের দিকে ছুঁড়ে দেওয়া হয়। এভাবেই সেই রাইডটি একবার উপরে ওঠে একবার নীচে নামে। তাতে চড়ার ভিডিওই পোস্ট করেছেন অভিনেত্রী। আর ক্যাপশনে তিনি জানিয়ে দিয়েছেন তিনি এটা করেছেন জাহিরের জন্য।
লেখেন, ‘স্লিংশট- পাগল করা/ উন্মত্ত/হে ভগবান কেন আমি আমার সাথে এটা করছি? এই প্রথমবার এমন রাইডে। শুধুমাত্র জাহির আমাকে এটা করতে বাধ্য করছে। ৯০ মাইল প্রতি ঘন্টা হিসেবে বাতাসে ২২৫ ফুট… উফ! এসব আমরা ভালোবাসার জন্য করি।’
উল্লেখযোগ্য, এই ভিডিওতে আবার কমেন্ট করেছেন জাহির। যেখানে তিনি তাদের পরবর্তী রাইডের পরিকল্পনার কথা বলেছেন। সেখানে আবার সোনাক্ষী লেখেন, ‘এই আত্মবিশ্বাসের কারণে আমি তোমায় বিয়ে করেছি।’ উল্লেখযোগ্য ভিন্ন ধর্মে বিয়ে করার জন্য নানান কটাক্ষ শুনতে হয়েছিল অভিনেত্রীকে। তবে দিব্যি সুখে সংসার করছেন তারা।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.