জোরকদমে প্রস্তুতি চলছে মহাকুম্ভ মেলার৷ ইতিমধ্যে লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয়েছে। আর সেই মেলায় ভক্তদের যাতে নিরাপত্তার কোনও খামতি না থাকে তার জন্য প্রশাসন যথেষ্ট ওয়াকিবহাল। লক্ষ লক্ষ ভক্ত দেশের নানান প্রান্ত থেকে আসছেন মহাকুম্ভ মেলায়। এখানে তাদের খাওয়াদাওয়া থেকে সমস্ত কিছু তারা করছেন বিভিন্ন আখড়ার তরফে। তবে এবার কুম্ভ মেলার ভক্তদের খাবারের দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে এলেন আদানির মতন শিল্পপতি।
তার সংস্থার তরফে কুম্ভ মেলার ভক্তদের জন্য আয়োজন করা হচ্ছে মহাপ্রসাদের। লক্ষ লক্ষ ভক্ত যেমন আসছেন সেখান তেমনই ওই একই জায়গায় নিরাপদে তাবু খাঁটিয়ে কিংবা কোথাও অস্থায়ী ঘর তৈরি করে সেখানে থাকছেন এবং খাওয়াদাওয়ার ব্যবস্থা করছেন। এবারের কুম্ভ মেলা আয়োজিত হচ্ছে প্রয়াগে। প্রতিদিনের প্রয়াগের ছবি এখন অনেকটাই বদলে গিয়েছে।
চারিদিকে তাবু খাটিয়ে লক্ষ লক্ষ মানুষ সেখানে অস্থায়ী বাসস্থান গড়ে তুলেছে। শুধুমাত্র পুণ্য অর্জন নয়, কুম্ভ মেলায় সাধুদের দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। মেলায় আসা এমন লক্ষ লক্ষ মানুষের খাবার জোগানের জন্য এগিয়ে এলো আদানির সংস্থা। সংস্থার তরফে, ২৫০০ স্বেচ্ছাসেবীকে নিয়োগ করা হবে। তারা মেলায় আসা ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করবেন।
মেলার আশেপাশে ৪০টি জায়গায় চলবে প্রসাদ বিতরণের কাজ। এছাড়া ২টি বিশাল আকারের রান্নাঘরে রান্না হবে। মহাপ্রসাদের থালাতেও রয়েছে এলাহি আয়োজন। প্রসাদের থালিতে থাকবে রুটি, ভাত, ডাল, তরকারি, মিষ্টি সহ একাধিক পদ। প্রতিদিন ১ লক্ষ মানুষের পেট ভরাবে আদানির সংস্থা। এত মানুষকে খাওয়ানোর ব্যবস্থার পাশাপাশি পরিবেশ সচেতনতায় নজর রেখেছে আদানির সংস্থা।
খাবার দেওয়া হবে পরিবেশবান্ধব প্লেটে। তবে শুধু খাবার নয়, এর পাশাপাশি এক কোটি ভক্তকে দেওয়া হবে ভজনের বই যা তারা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই বইটি মূলত হিন্দু দেবদেবীর আরতির মন্ত্রের বই। গীতা প্রেসের তরফে এই বই ছাপানো হবে। মেলার চারিদিকে যে আখড়াগুলি রয়েছে সেখানে সবসময় পূজার্চনা চলতে থাকে। তাই সেখানে সকলে যাতে অংশ নিতে পারে সে কথা ভেবেই দেওয়া হচ্ছে ভজনের বই।
তবে শুধু আদানির সংস্থা নয়, কুম্ভ মেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইসকন। মহাপ্রসাদ বিতরণ সহ নানান কাজে সাহায্য করবে ইসকন। ইসকনের সদস্যরা মেলায় নানান কাজে নিজেদের নিয়োজিত করবে। দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ মেলা। চারটি স্থানে এটি প্রতি ১২ বছর অন্তর আয়োজিত হয়৷ প্রয়াগ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনী।
আরও পড়ুন,
*জন্মদিনে প্রচুর ভালোবাসা পেয়ে আপ্লুত নুসরত! কৃতজ্ঞতা প্রকাশ করলেন একগুচ্ছ ছবির মাধ্যমে

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.