Alia-Ranbir: তার পৃথিবী তথা আত্মার জন্মদিন! তাই যে সেটি ভীষণই গুরুত্বপূর্ণ হবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কথা হচ্ছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। ২৮শে সেপ্টেম্বর ছিল অভিনেত্রীর স্বামী তথা বলিউডের হার্টথ্রব রনবীর কাপুরের (Ranbir Kapoor) জন্মদিন। বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
যার মাধ্যমে স্বামীকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘শুভ জন্মদিন আমাদের সবকিছু।’ একটি ছবিতে দেখা যায় সমুদ্রের তীরে রনবীকে জড়িয়ে ধরে রয়েছেন আলিয়া। আরেকটি ছবিতে মেয়ে এবং বাবা মিলে খেলা করছেন। এখানেই শেষ নয় বাবার উদ্দেশ্যে বিশেষ শুভেচ্ছা বার্তাও লিখেছে তাদের কন্যা রাহা।
আরও পড়ুন,
কাঞ্চনের সঙ্গে বিয়ে হওয়ার পরই কি তবে বেশি কাজের সুযোগ পাচ্ছেন শ্রীময়ী? জানুন শ্রীময়ীর জবাব
যেখানে লেখা, ‘শুভ জন্মদিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা।’ এই ছবিগুলি দেখার পর রনবীরকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। একইসাথে বাবা ও মেয়ের এই মিষ্টি মুহূর্তটিকে বিশেষ ভালোবাসা দিয়েছেন। একমাত্র কন্যা রাহাকে নিয়ে সুখের সংসার আলিয়া এবং রনবীরের।
আরও পড়ুন,
Raghu Dakat-Dev: মহাষষ্ঠীতে বাবা-মাকে নিয়ে পুজো প্যান্ডেলে হাজির রঘু ডাকাত!
যদিও তাদের বিবাহ ও সন্তান নিয়ে একাধিক সমালোচনা তৈরি হয়েছিল। তবে সেসবকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়েছেন এই জুটি। একের পর এক সাফল্য কড়া নেড়েছে তাদের দরজায়। বর্তমানে অভিনেতা ব্যস্ত রয়েছেন তার আগামী সিনেমা ‘রামায়ণ’ নিয়ে। যেখানে রামের চরিত্রে দেখা যাবে তাকে। ইতিমধ্যে সিনেমাটি নিয়ে বেশ কঠোর পরিশ্রম শুরু করেছেন তিনি।
অন্যদিকে আলিয়াও ব্যস্ত নিজের কাজ নিয়ে। কিছুদিন আগেই এক নামকরা আন্তর্জাতিক পোশাক নির্মাণকারী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। একইসাথে অন্যান্য কাজও চলছে। এছাড়া কয়েকমাস আগে তাদের নির্মায়মান বাংলোর ভিডিও উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর বেজায় চটে গিয়েছিলেন আলিয়া।
আরও পড়ুন,
*Koel: বাড়ির ভাগ নিয়ে আদালতে ছোটাছুটি করে এবার পুজোয় মাতলেন ‘স্বার্থপর’ কোয়েল