Ankush-Oindrila: ঐন্দ্রিলার গাওয়া গানে অঙ্কুশের দুর্দান্ত পারফর্মেন্স! ভিডিও দেখে অবাক নেটবাসী

Ankush-Oindrila: এবার দুর্দান্ত সংগীতশিল্পীর পরিচয় দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)! তার গলায় গান শুনে রীতিমতো চমকে গিয়েছেন দর্শকেরা। টলিউডে এমন হাতেগোনা কয়েকজন নায়িকা রয়েছেন যারা অভিনয়ের পাশাপাশি গানও গাইতে পারেন। প্রথমেই নাম আসে মিমি চক্রবর্তীর। তবে এবার তাকেও টেক্কা দিলেন ঐন্দ্রিলা।

সম্প্রতি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে, সেখানে দেখা যাচ্ছে মঞ্চে দেবের ‘মন মানে না’ সিনেমার টাইটেল ট্র্যাকটি গাইছেন ঐন্দ্রিলা। আর পাশেই নাচতে দেখা গিয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)। তাদের দুজনের এই দুর্দান্ত পারফরমেন্স ভীষণই পছন্দ করেছেন নেটিজেনরা।

তাইতো এই ভিডিও উঠে আসতেই নানান রকম মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে। প্রত্যেকের মুখে একটাই কথা ঐন্দ্রিলার গলায় গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন তারা। কারণ, এর আগে অনেকে জানতেনই না ঐন্দ্রিলা এতো ভালো গান গাইতে পারেন।

আসলে তাদের এই জুটিকে বরাবর ভালোবাসা দিয়ে এসেছেন সকলে। দু’জন একসাথে থাকলেই খুনসুটিতে মেতে ওঠেন। আর এই বিষয়টি উপভোগ করেন অনুরাগীরা। উল্লেখ্য, শেষবার অঙ্কুশকে দেখা গিয়েছে ‘রক্তবীজ ২’ সিনেমায়। যেখানে এক নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এরপর তিনি কোন সিনেমায় অভিনয় করতে চলেছেন সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অন্যদিকে কিছুদিন আগেই দুজনে মিলে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় দু’জনকে। যদি আমরা তাদের ব্যক্তিগত জীবনের কথা বলি, তাদের নিয়ে সকলের মনে এখন একটাই প্রশ্ন কবে গাঁটছড়া বাঁধবেন এই জুটি?

#Oindrila #Ankush #Dev

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক