তৃতীয় সন্তানের মা হলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের রাস্তায় দেখা গেল অভিনেত্রীকে

পরিবারে এল নতুন সদস্য! তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যানি হ্যাথাওয়ে। যদিও এখনও পর্যন্ত সন্তানের জন্মের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেননি অভিনেত্রী কিংবা তাঁর স্বামী অ্যাডাম শুলমান। তবে সম্প্রতি সদ্যোজাতকে কোলে নিয়ে নিউ ইয়র্কের রাস্তায় দেখা যাওয়ার পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে।

চলতি বছরের জুন মাসে তৃতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছিলেন অ্যানি। জানিয়েছিলেন, তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। তবে সন্তান ছেলে না মেয়ে, সেই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেননি তিনি। এমনকি ঠিক কবে সন্তানের জন্ম হয়েছে, তা নিয়েও নীরব রয়েছেন অভিনেত্রী ও তাঁর স্বামী। বিভিন্ন সূত্রের দাবি, চলতি মাসের গোড়াতেই জন্ম হয়েছে তাঁদের তৃতীয় সন্তানের।

সম্প্রতি মঙ্গলবার নিউ ইয়র্কের রাস্তায় সদ্যোজাতকে নিয়ে ঘুরতে দেখা যায় অ্যানিকে। সেই মুহূর্তের ছবিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে, বুকের কাছে সন্তানকে আগলে রেখে হাসিমুখে হাঁটছেন অভিনেত্রী। তাঁর সঙ্গে ছিলেন এক বান্ধবী। এমনকি শিশুকে সঙ্গে নিয়ে নিজস্বী তোলার চেষ্টাও করতে দেখা যায় তাঁকে। এ দিন একেবারেই সাধারণ সাজে ধরা দিয়েছিলেন অ্যানি। পরনে ছিল বেগুনি রঙের সোয়েটার, তার উপর ধূসর রঙের লম্বা কোট এবং ঘিয়ে রঙের প্যান্ট। চোখে কালো রোদচশমা ও মাথায় টুপি। কোনও বিশেষ সাজসজ্জা ছাড়াই স্বাভাবিক অবতারে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

20261118 121815

উল্লেখ্য, ২০১২ সালে অ্যাডাম শুলমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অ্যানি হ্যাথাওয়ে। ২০১৬ সালে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। এরপর ২০১৯ সালে দ্বিতীয়বার বাবা-মা হন তাঁরা। এ বার পরিবারে এল তৃতীয় সন্তান। ফলে স্বাভাবিকভাবেই খুশির আবহ তৈরি হয়েছে তাঁদের অনুরাগীদের মধ্যে।

অন্যদিকে, পেশাগত জীবনেও বেশ ব্যস্ত রয়েছেন অ্যানি। সম্প্রতি ‘ভেরিটি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন ডাকোটা জনসন ও জশ হার্টনেট। পাশাপাশি ‘দ্য ওডিসি’ এবং ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’-এর মতো ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী।

জিটিএ ৬ উপহার দিয়ে প্রেমিককে চার শর্ত! চুক্তিপত্রে সই করালেন তরুণী, ভাইরাল ছবি দেখে হাসির রোল নেটপাড়ায়
জিটিএ ৬ উপহার দিয়ে প্রেমিককে চার শর্ত! চুক্তিপত্রে সই করালেন তরুণী, ভাইরাল ছবি দেখে হাসির রোল নেটপাড়ায় (ছবি : AI)

তবে তৃতীয় সন্তানের জন্মের খবর নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি অ্যানি বা অ্যাডাম। কবে সুখবরটি প্রকাশ্যে আনেন, এখন সেদিকেই নজর অনুরাগীদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক